বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১৩:০৭:০৩ পিএম
শিরোনাম পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের       টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত        বাউফলের কনকদিয়ায় শিশুদের মাদক সেবনের ভিডিও ভাইরাল,প্রতিরোধে পুলিশের কাউন্সিলিং       জয়ের উল্লাসেই নিভে গেল এক তরুণের প্রাণ: নেত্রকোণায় আনন্দ মিছিলের মর্মান্তিক পরিণতি       নোয়াখালীর উন্নয়নে এক টেবিলে প্রশাসন, শিক্ষাবিদ ও রাজনীতিকরা       স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ       হালুয়াঘাটে ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু      
ধর্মপাশায় ওসি সহিদ উল্ল্যার সততা ও মাদকবিরোধী ভূমিকা প্রশংসিত
রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
Published : Monday, 15 June, 2026
ধর্মপাশায় ওসি সহিদ উল্ল্যার সততা ও মাদকবিরোধী ভূমিকা প্রশংসিত

ধর্মপাশায় ওসি সহিদ উল্ল্যার সততা ও মাদকবিরোধী ভূমিকা প্রশংসিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা জুড়ে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্ল্যা। তাঁর সততা, নিষ্ঠা ও সাহসী পদক্ষেপে উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়দের মতে, ওসি সহিদ উল্ল্যা দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, বিশেষ করে ইয়াবার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তাঁর নেতৃত্বে পুলিশের ধারাবাহিক অভিযানে অনেক মাদক ব্যবসায়ী ও সেবনকারী আইনের আওতায় এসেছে। এতে করে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সংশ্লিষ্ট অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে।

একসময় উপজেলার অনেক অসহায় ও নিম্নআয়ের পরিবার মাদকাসক্ত সন্তানদের কারণে চরম নির্যাতনের শিকার হতো। অনেক ক্ষেত্রে টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর ও অশান্তির ঘটনা ঘটত। কিন্তু ওসি সহিদ উল্ল্যার উদ্যোগে মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করায় এসব পরিবার অনেকটাই স্বস্তি পেয়েছে।

শুধু মাদকবিরোধী অভিযানই নয়, পারিবারিক ও সামাজিক বিরোধ নিষ্পত্তিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। থানায় দায়ের হওয়া বিভিন্ন মামলার তদন্ত করে উভয় পক্ষকে ডেকে এনে ন্যায়সঙ্গত সমাধান দেওয়ার চেষ্টা করেন তিনি। এতে সাধারণ মানুষ দ্রুত বিচার ও সমাধান পাচ্ছেন।

ওসি সহিদ উল্ল্যা নিয়মিত উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও মহল্লায় গিয়ে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করছেন। তিনি জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন। তাঁর স্পষ্ট বক্তব্য
মাদক যেখানে, অপরাধ সেখানে, আর অপরাধের বিরুদ্ধে আমি সবসময় কঠোর অবস্থানে আছি।

উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, তাঁরা ওসি সহিদ উল্ল্যার কর্মকাণ্ডে সন্তুষ্ট। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি একজন সৎ, সাহসী ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা, যার কারণে ধর্মপাশার মানুষ আজ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে।

উপজেলাবাসীর প্রত্যাশা, তাঁর মতো দায়িত্বশীল ও সৎ কর্মকর্তার নেতৃত্বে ধর্মপাশা আরও বেশি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে উঠবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com