বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১৪:০৭:৫৭ পিএম
শিরোনাম পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের       টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত        বাউফলের কনকদিয়ায় শিশুদের মাদক সেবনের ভিডিও ভাইরাল,প্রতিরোধে পুলিশের কাউন্সিলিং       জয়ের উল্লাসেই নিভে গেল এক তরুণের প্রাণ: নেত্রকোণায় আনন্দ মিছিলের মর্মান্তিক পরিণতি       নোয়াখালীর উন্নয়নে এক টেবিলে প্রশাসন, শিক্ষাবিদ ও রাজনীতিকরা       স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ       হালুয়াঘাটে ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু      
পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১
ক্রাইম রিপোর্টার: মোঃ রুবেল ইসলাম সিডর
Published : Tuesday, 16 June, 2026
পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

পটুয়াখালী সদর থানার আওতাধীন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প, বরিশালের একটি আভিযানিক দল। ১৫/০৬/২০২৬ ইং তারিখ বিকালে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি জাল টাকা পাচার এবং অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে তা নিজের হেফাজতে রেখেছে।

এ তথ্যের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে র‍্যাবের সদস্যরা পটুয়াখালী সদর থানার কালিকাপুর টোল প্লাজার উত্তরের মহাসড়কের ঢালে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে মোঃ আসাদুজ্জামান তার কাছে থাকা জাল টাকার অবস্থান সম্পর্কে তথ্য দেয়। তার দেখানো জায়গা থেকে ৩০ (ত্রিশ হাজার) টাকার সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী পৃথক স্থানে অভিযান পরিচালনা করে টেপ ও পলিথিনে মোড়ানো ১১ (এগারো) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জাল টাকা ও মাদক সংক্রান্ত পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে উদ্ধারকৃত আলামতসহ পটুয়াখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৮, বরিশাল জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে র‍্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও অভিযানের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সংস্থাটি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com