মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:৪৬ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
কিশোরগঞ্জে আত্ম কর্মসংস্থানের জন্য ৬০ লাখ ২৫ হাজার টাকার চেক হস্তান্তর
সোহেল রানা,নীলফামারী
Published : Wednesday, 2 February, 2022
কিশোরগঞ্জে আত্ম কর্মসংস্থানের জন্য ৬০ লাখ ২৫ হাজার টাকার চেক হস্তান্তর

কিশোরগঞ্জে আত্ম কর্মসংস্থানের জন্য ৬০ লাখ ২৫ হাজার টাকার চেক হস্তান্তর

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জীবিকা উন্নয়ন কেন্দ্র নীলফামারীর উদ্যোগে মতবিনিময় ও তহবিল হস্তান্তর করা হয়।
বুধবার উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) কার্যালয় চত্বরে ১৬ টি গ্রাম উন্নয়ন সমিতির ৪শ ৮২জন সুবিধাভোগীকে সাথে নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। সূদ ভিত্তিক অর্থনীতি ছাড়া নিজেকে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রত্যেক সদস্যকে দক্ষতা অর্জনের জন্য পরিকল্পনা নিয়েছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)। অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল (অবঃ) ও ঢাকা নোবেল কেয়ার হাসপাতাল ও ডায়াগনোষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ মোজাহেদুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট। মূখ্য আলোচক হিসাবে আলোচনা রাখেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) ডিজিএম শাহরিয়ার কবির, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুটিমারী ইউনিয়ন পরিষদের টানা ৩য় বারের নবনির্বাচিত চেয়ারম্যান আবু সায়েম লিটন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ ফ ম শাওনুল হক শাওন, প্রেস  ক্লাবের যুগ্ম আহবায়ক সাংবাদিক শাকীর ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আহসানুল হক চন্দন প্রমূখ।
ডিজিএম শাহরিয়ার কবির বলেন,সূদ ভিত্তিক অর্থনীতিতে অসহায় মানুষ আরও অসহায় হয়ে পরে। ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠির অনেকেই নিজের সহায় সম্বল হারিয়ে ভিক্ষাবৃত্তিসহ অন্যের মুখাপেক্ষী হয়ে পড়ে। কিন্তু সুদমুক্ত সমাজ গঠনের জন্য বিত্তবানেরা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে সমাজের প্রত্যেক গরীব ও অসহায় ব্যক্তিরা নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলে সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে দেশে কোন মানুষ আর বেকার থাকবে না। সমাজ থেকে অশান্তি বিদায় নিবে। তিনি সমাজের প্রত্যেক বিত্তবানদেরকে যাকাত ভিত্তিক উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।
পরে ১৬টি গ্রাম সমিতির ৪শ ৮২ জন মানুষের মাঝে ৬০ লাখ ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com