| শিরোনাম |
|
আমাদের প্রতি জাতির আস্থা আনব : কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
|
![]() আমাদের প্রতি জাতির আস্থা আনব : কৃষিমন্ত্রী শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে আগামী ৭ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি পরিদর্শনকালে এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে তৎপর হচ্ছে রাজনৈতিক দলগুলো। এক দিকে টাঙ্গাইলের মুক্তিযুদ্ধের চেতনা ও অপর দিকে সামনের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিসহ অন্যান্য বিরোধী দল বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী দলগুলো তৎপর। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করছে। তারা নানা ষড়যন্ত্র করছে। আন্তর্জাতিক পর্যায়েও আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তিনি বলেন, এ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ষড়যন্ত্র আর তত্ত্বাবধায়ক সরকারের জন্য অহেতুক দাবি, যে দাবির কোনো যৌক্তিকতা নাই। এ সব মোকাবিলা করার জন্য জেলা আওয়ামী লীগের সম্মেলনটি গুরুত্বপূর্ণ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়াম্যান ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, আহসানুল হক টিটু প্রমুখ। |