রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০২:৩৬ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি পূর্ণ হলো
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 15 November, 2022
পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি পূর্ণ হলো

পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি পূর্ণ হলো

পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে আজ (১৫ নভেম্বর)। জাতিসংঘের জনসংখ্যা বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

গ্রহ হিসেবে পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি পূর্ণ উপলক্ষে ইউএন ডটওআরজি কাউন্টডাউন শুরু করে। জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছানোর দিনটিকে পালন করতে নাম দেওয়া হয় ‘ডে অব এইট বিলিয়ন’।

এ বিষয়ে জাতিসংঘ জানায়, বিশ্বের জনসংখ্যা নির্ভুলভাবে গণনা করা খুবই কঠিন কাজ, তবে ১৫ নভেম্বর বিশ্ব জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে বলে তাদের কাছে যথেষ্ট তথ্য-উপাত্ত রয়েছে।

পৃথিবীর জনসংখ্যা সম্পর্কিত জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের জনসংখ্যা ১৯৫০ সালে যা ছিল, আজকের সংখ্যা তার তিনগুণ। বিশ্বে যেকোনো সময়ের তুলনায় বেশি জনসংখ্যার জন্য দীর্ঘ আয়ুকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০২০ সালে বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির হার ১ শতাংশের নিচে নামে। এর কারণ হিসেবে বলা হয়েছে, জন্মাহার কমেছে, নারীদের কম সন্তান হচ্ছে।

এতে আরও বলা হয, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশের বয়স ৬৫ বছরের ওপর। ২০৫০ সালে এটা ১৬ শতাংশে উন্নীত হবে। বিশ্বে চীন ও ভারতে যৌথভাবে ১০৪ কোটি করে মানুষ বসবাস করে। কিন্তু জাতিসংঘের অনুমান, ২০২৩ সালে প্রথমবারের মতো চীনকে অতিক্রম করবে ভারত।

প্রতিবেদনে জনসংখ্যার পূর্বাভাসে বলা হয়, ২০৫০ সাল পর্যন্ত বিশ্বে যে জনসংখ্যা বৃদ্ধি পাবে, তার অর্ধেক হবে আটটি দেশে। সেগুলো হলো- গণপ্রজাতন্ত্র কঙ্গো, মিশর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইনস এবং সংযুক্ত তাঞ্জানিয়া।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com