| শিরোনাম |
|
সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষক
নিজস্ব প্রতিবেদক :
|
![]() সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষক বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এই ঋণ দেওয়া হবে। এর মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। দশমিক ৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষকরা। এই তহবিলের অধীনে ব্যাংকগুলো নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ঋণ বিতরণ করবে। ক্ষুদ্র, প্রান্তিক, বর্গা চাষি, ধান, শাকসবজি, ফুল ও ফল চাষের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে কৃষকরা। এ ছাড়া ঋণ পরিশোধে একজন কৃষক তিন মাসের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১৮ মাস সময় পাবেন। এই তহবিলের ঋণ কোনোভাবেই গ্রাহকের পুরোনো ঋণের সমন্বয় করতে পারবে না। |