রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:২৬ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
কৃষি উৎপাদনের কারণেই দেশ অনেকটা স্বস্তিতে : কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 29 December, 2022
কৃষি উৎপাদনের কারণেই দেশ অনেকটা স্বস্তিতে : কৃষিমন্ত্রী

কৃষি উৎপাদনের কারণেই দেশ অনেকটা স্বস্তিতে : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষি উৎপাদনের সাফল্যের কারণেই নানা সংকটের মধ্যেও দেশ স্বস্তিতে রয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব ওয়াহিদা আক্তারের যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, দেশে সবচেয়ে কম পরিমাণ চাল আমদানি হওয়ার পরও কোনো রকম খাদ্য সংকট হয়নি। পেঁয়াজের উৎপাদনও বেড়েছে।

তিনি বলেন, এখন আমরা স্বস্তিতে আছি। আগামী তিন বছরের মধ্যে ভোজ্যতেলের চাহিদার ৪০ শতাংশ দেশে উৎপাদন করতে কাজ করছি। দেশে এ বছর সরিষার রেকর্ড আবাদ হয়েছে। আশা করছি লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

এ সময় নবনিযুক্ত কৃষিসচিব ওয়াহিদা আক্তারকে ফুল দিয়ে বরণ করে নেন কৃষিমন্ত্রী। একইসঙ্গে বিদায়ী কৃষিসচিব মো. সায়েদুল ইসলামকে মন্ত্রী ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ওয়াহিদা আক্তার ১৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য। সচিব হিসেবে সদ্য পদোন্নতির আগে তিনি কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com