বুধবার ১১ মার্চ ২০২৬ ১৩:০৩:৫৮ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
ফরমালিন দেওয়া আম চেনার উপায়
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 22 May, 2023
ফরমালিন দেওয়া আম চেনার উপায়

ফরমালিন দেওয়া আম চেনার উপায়

ফরমালিন দেওয়া আমে সয়লাব বাজার। স্বাস্থ্যঝুঁকিতে থাকা ক্রেতা তাই দশবার ভাবেন আম কিনবেন কি-না। তবে বাজারে সব আমই ফরমালিন দেওয়া তা নয়। একটু দেখে নিলে ফরমালিন দেওয়া আম চিনে নেওয়া সম্ভব।

সেটা কিভাবে? চলুন জেনে নেই

গন্ধ পাচ্ছেন কি-না
ফরমালিন দেওয়া আমে ঝাঁঝালো ঘ্রাণ থাকে। কিন্তু গাছে পাকা আমে বোটার কাছে মিষ্টি ঘ্রাণই বলে দেবে ফরমালিন দেওয়া কি-না। 

আম মাছি উড়ছে না
কে ভেবেছিল মাছি কাজে আসতে পারে। ফরমালিন দেওয়া আমে সচরাচর মাছি বসে না। রাসায়নিক থাকলে মাছি সচরাচর ঘুরঘুর করে না। 

মসৃণ ও নিঁখুত সবসময় ভালো নয় 
গাছেপাঁকা আমে কিছুটা দাগ থাকবেই। ফরমালিন দেওয়া আমের খোসা হয় চকচকে এবং সচরাচর তা মসৃণ হয়। 

আমে সাদাটে ভাব থাকা খারাপ নয়
গাছেপাঁকা আমের গায়ে সাদাটে ভাব থাকে। অনেকে এটাকে খুঁত ভাবেন৷ বরং এটাই ভালো। ফরমালিন দেওয়া আমে আপনি এমন সাদাটে দাগ পাবেন না। 

আমের স্বাদ নেই
ফরমালিন দেওয়া আমে টক বা মিষ্টি কোনো স্বাদ পাবেন না। বরং কেমন পানসে মনে হবে। আমের সৌরভ আর ঘ্রাণও পাওয়া যাবে না। 
ফরমালিন দেওয়া আম চেনার উপায়

ফরমালিন দেওয়া আম চেনার উপায়


আম পানিতে ডোবা পদ্ধতি
বাজার থেকে আম কিনে ফেললেন। এবার পরীক্ষা করবেন কিভাবে। আম বালতির পানিতে রাখুন। যদি তা ডোবে তাহলে বুঝবেন স্বাভাবিক নিয়মে পেকেছে। না ডুবলে ফলাফলটা তো বুঝতেই পারছেন। 

আমের গায়ে চাপ দিন
অনেক সময় পাকা আম শক্ত লাগে। হাত দিয়ে চাপ দিলে নরম মনে হওয়া খারাপ হয়। বরং শক্ত থাকা মানে ফরমালিন দেওয়া হয়েছে৷



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com