বুধবার ১১ মার্চ ২০২৬ ১২:০৩:১২ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের অনুমোদন
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 10 August, 2023
ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের অনুমোদন 
শেয়ারবাজারে তালিকাভুক্ত আরো ৩টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক ৩টি হলো : এনসিসি ব্যাংক, পূবালী ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক।

সব পর্যায়ের মানুষের কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে চালু হবে ডিজিটাল ব্যাংক। প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের রূপরেখা ও নীতিমালা অনুমোদন করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকের লাইসেন্স পেতে ন্যূনতম মূলধন লাগবে ১২৫ কোটি টাকা। বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন পর্ষদ সদস্য, ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও  ভারপ্রাপ্ত মুখপাত্র আবুল বশর।

জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯টি বেসরকারি ব্যাংক মিলে ‘ডিজিটাল১০ ব্যাংক পিএলসি’ নামে ডিজিটাল ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে। এজন্য তার ‘কনসোর্টিয়াম’ গঠন করেছে। এরই অংশ হিসেবে এনসিসি, পূবালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের অনুমোদন দিয়েছে।

এর আগে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগে গঠিত কনসোর্টিয়ামে অন্য যেসব ব্যাংক রয়েছে সেগুলো হলো: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল), ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক। ডিজিটাল ব্যাংক গঠনে ৯ ব্যাংকের প্রতিটি প্রায় ১৩ কোটি ৮৮ লাখ টাকা করে মোট ১২৫ কোটি টাকা মূলধন জোগান দেবে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া সাপেক্ষে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত কার্যকর হবে। সম্প্রতি দেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি প্রদানের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এ জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদনও আহ্বান করা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com