শুক্রবার ১৫ মে ২০২৬ ২০:০৫:৪৭ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
যে অভিযোগে পদ হারালেন রোকেয়া প্রাচী
বিনোদন ডেস্ক:
Published : Tuesday, 27 August, 2024
যে অভিযোগে পদ হারালেন রোকেয়া প্রাচী

যে অভিযোগে পদ হারালেন রোকেয়া প্রাচী

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সহ-সভাপতির দায়িত্বে ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সে পদ থেকে অব্যাহতি দিয়েছে টেলিপ্যাব। এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন দোদুল।

দোদুল জানান, শিগগিরই শৃঙ্খলাভঙ্গের কারণে প্রাচীকে সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে। এই বিষয়ে রোকেয়া প্রাচী এখনো কোনো মন্তব্য করেননি। সহ-সভাপতির পদ হারালেও অবশ্য সাধারণ সদস্য হিসেবে টেলিপ্যাবে থাকবেন প্রাচী।

জানা গেছে, গত ৮ জুন রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে ২০২৪-২৬ মেয়াদে আরশাদ আদনান ও সাজ্জাদ হোসাইন দোদুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে টেলিপ্যাব। এই কমিটিতে সহ-সভাপতি পদে ছিলেন রোকেয়া প্রাচী।

গত ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে শোক দিবসের শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেন রোকেয়া প্রাচী। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত প্রাচী বরাবরই রাজনীতির অঙ্গনে বেশ সক্রিয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন (ফেনী-৩) থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেও দল থেকে মনোনয়ন পাননি তিনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com