সোমবার ৮ জুন ২০২৬ ১৪:০৬:২৬ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষে যে পাঁচ বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 9 October, 2024
টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষে যে পাঁচ বিশ্ববিদ্যালয়

টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষে যে পাঁচ বিশ্ববিদ্যালয়

টাইমস হায়ার এডুকেশন সম্প্রতি ২০২৫ সালের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, বিশ্বের সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি। তবে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো যথাক্রমে ২২টি এবং ৯টি সেরা ৮০০ তে অন্তর্ভুক্ত হয়েছে।

বাংলাদেশের মোট ১৬টি বিশ্ববিদ্যালয়ের নাম ৮০০-এর পরে তালিকায় রয়েছে। এর মধ্যে পাঁচটি বিশ্ববিদ্যালয় ৮০১ থেকে ১০০০ এর মধ্যে অবস্থান করছে:

১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
২. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
৩. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৪. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৫. নর্থ সাউথ ইউনিভার্সিটি

অন্যদিকে ১০০১ থেকে ১২০০ এর মধ্যে রয়েছে:
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়
- চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
- খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ
- খুলনা বিশ্ববিদ্যালয়
- রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
-জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৫০০ এর পরে।

র‌্যাঙ্কিংটি শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে নির্ধারিত হয়েছে। এবারের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে রয়েছে এমআইটি এবং তৃতীয় স্থানে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com