বুধবার ১৫ এপ্রিল ২০২৬ ১৮:০৪:৫১ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
শরীয়তপুরে অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
শরীয়তপুর প্রতিনিধি:
Published : Wednesday, 16 October, 2024
শরীয়তপুরে অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

শরীয়তপুরে অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে শরীয়তপুর জার্নালের সম্পাদক মুরাদ মুন্সী বিনাপ্রতিদ্বনীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ডিবিসি নিউজের শরীয়তপুর প্রতিনিধি রাজিব হোসেন রাজনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। গত মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় সংগঠনটির চতুর্থ বার্ষিক সম্মেলনে শরীয়তপুর শহরের চিকন্দী ফুডপার্কে সদস্যদের ভোটে কমিটি নির্বাচন করা হয়। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, ২০১৪ সালে শরীয়তপুরে এই অনলাইন সংগঠনটির কার্যক্রম শুরু হয়। তখন থেকে আজ অবধি এই সংগঠনটি চালু রয়েছে। বর্তমানে এখন অনলাইনের যুগ এবং অনলাইন সংবাদের সময় চলছে। সরকার অনলাইন ‌পোর্টাল‌কে নিবন্ধ‌নের আওতায় এনেছে। সাংবা‌দিক‌দের ঝুঁকি নি‌য়ে কাজ কর‌তে হয় ও সাংবা‌দিকরা এক থাক‌লে ঝুঁকিটা যেন ক‌মে যায় এবং কোন প্রকার অপশক্তি যেন সংবাদকর্মীদের উপর না পরে সে জন্য এই সংগঠনটি চালু করা হয়েছে। তারা আরো বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হ‌বে এবং সাংবা‌দিক‌দের সাংবা‌দিকতায় প্র‌শিক্ষণ নি‌তে হ‌বে। 

কমিটির সহ-সভাপতি হলেন,, চ্যানেল এস'র শরীয়তপুর প্রতিনিধি খোরশেদ আলম বাবুল, যুগান্তরের ডামুড্যা প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধা, বাংলা৫২নিউজের শফিকুল ইসলাম সোহেল, দৈনিক গণকন্ঠের শরীয়তপুর প্রতিনিধি রেদওয়ান বিন কবির, অপরাধ বার্তার মুহসিন রেজা। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, দৈনিক সমকালের শরীয়তপুর প্রতিনিধি সোহাগ খান সুজন, নিউজ ২৪ টেলিভিশন ও জাগো নিউজের শরীয়তপুর প্রতিনিধি বিধান মজুমদার, ঢাকা পোষ্টের প্রতিনিধি সাইফ রুদাদ, সাউথ এশিয়ান টাইমসের শরীয়তপুর প্রতিনিধি খান মুহাম্মদ শিহান, রুপালী বাংলাদেশের শরীয়তপুর প্রতিনিধি মো. আল আমিন, চ্যানেল এস প্রতিনিধি সাইফুল ইসলাম ঢালী। 

সাংগঠনিক সম্পাদক পদে ভোটে নির্বাচিত হলেন, কালবেলার আব্দুর রহিম, বিনাপ্রতিদ্বন নির্বাচিত হয়েছেন বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয়, ও সংবাদ প্রকাশের নয়ন দাস। অর্থ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বনীতায় নির্বাচিত হয়েছেন, বাংলা টিভির নয়ন দাস, শিক্ষা ও গ্রন্থাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, আনন্দ টিভির জামাল হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, শরীয়তপুর পোর্টালের সুলতান মাহমুদ সোহাগ, প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছে দৈনিক বাংলাদেশ সমাচারের শরীয়তপুর প্রতিনিধি সাইফুল ইসলাম মাদবর, দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যায়যায়দিনের মো. কালাম সরদার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শরীয়তপুর জার্নালের জাভেদ শেখ, তথ্য ও গবেষণা সম্পাদক পদে  নির্বাচিত হয়েছেন, দৈনিক খবরপত্রের সাগর মিয়া। 

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, আজকের পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি বেলাল আহম্মেদ, গ্লোবাল টেলিভিশন ও রাইজিং বিডির সাইফুল ইসলাম আকাশ, কালেরকন্ঠের প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান সিহাব,দীপ্ত টিভির সালাউদ্দিন রূপম, আলোকিত শরীয়তপুরে তানভীর আহমেদ সাগর, দৈনিক সংবাদের পলাশ খান, আজকের দর্পনের শরীয়তপুর প্রতিনিধি মো.শাওন বেপারী, ইয়াং জার্নালের শাকিল আহম্মেদ, দৈনিক ইনকিলাবের ইলিয়াছ মাহমুদ, দৈনিক হুংকারের সৈকত দত্ত টিটু।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com