শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৭:০১:০৭ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
রাষ্ট্রপতির কাছে সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 26 November, 2024
রাষ্ট্রপতির কাছে সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির

রাষ্ট্রপতির কাছে সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে  ‘সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন-২০২৩’ পেশ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, এ সময় প্রধান বিচারপতি বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বৈঠকে প্রধান বিচারপতি সুপ্রীম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, ইতোমধ্যে সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে। সুপ্রীম কোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি  বলেন, সুপ্রীম কোর্ট হলো বিচারপ্রার্থীদের সর্বশেষ ভরসাস্থল।

তিনি আশা করেন, প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ বিচারপ্রার্থীদের ন্যায়বিচার যৌক্তিক সময়ে নিশ্চিত করতে সক্ষম হবে। এ সময় আপীল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও সচিবগণ উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com