বুধবার ১১ মার্চ ২০২৬ ১২:০৩:২০ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
কিছু হঠকারী ও উসকানিদাতা সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 26 November, 2024
কিছু হঠকারী ও উসকানিদাতা সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে: মির্জা ফখরুল

কিছু হঠকারী ও উসকানিদাতা সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে: মির্জা ফখরুল

সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করতে কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও উসকানিদাতা অপচেষ্টা চালাচ্ছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেল ‘তারেক রহমান: পলিটিকস অ্যান্ড পলিসিস কনটেমপোরারি বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘একটা বিষয় অত্যন্ত জরুরি বলে আমি বলতে চাই, দুর্ভাগ্যক্রমে আজকে একটা ভয়াবহ কাজ শুরু হয়েছেৃযেটা হচ্ছে, সংবাদপত্রের ওপর আঘাত...যার জন্য আমরা সব সময় সংগ্রাম করেছি, লড়াই করেছি। মির্জা ফখরুল বলেন, ‘আজকে যখন দেখছি, কিছুসংখ্যক হঠকারী, কিছুসংখ্যক উসকানিদাতা-তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করার চেষ্টা করছে, ধ্বংস করার চেষ্টা করছে। যেটা কোনোমতেই সচেতন মানুষের, দেশপ্রেমিক মানুষের মেনে নেওয়া উচিত নয়। যারা এ ধরনের অপচেষ্টা চালাচ্ছে, তাদের এই ‘আত্মঘাতী পথ’ থেকে পরিত্রাণ পেতে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০০১ সালে ক্ষমতায় আসার পরে প্রথম দেশে সংবাদপত্রকে মুক্ত করেছিলেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সেদিন আমাকে বণিক বার্তার সম্পাদক বলছিলেন যে আপনারা এই বিষয়টাকে জোরে বলেন না কেন যে সংবাদপত্রের স্বাধীনতা সবচেয়ে বেশি ভোগ করেছে খালেদা জিয়ার সময়ে, বিএনপির সময়ে-এটা হচ্ছে বাস্তবতা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com