রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২:১৬ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
মা-বাবার কারণেই বিয়ে হচ্ছে না পায়েলের
বিনোদন ডেস্ক:
Published : Sunday, 8 December, 2024
মা-বাবার কারণেই বিয়ে হচ্ছে না পায়েলের

মা-বাবার কারণেই বিয়ে হচ্ছে না পায়েলের

টলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী পায়েল সরকার। ‘আই লাভ ইউ’ সিনেমায় দেবের বিপরীতে টলিউডে অভিষেক হয় তার। ক্যারিয়ারে একাধিক তারকার সঙ্গে সিনেমা করেছেন। অনেকের সঙ্গে সম্পর্কের কথা সামনে এলেও পায়েল আজও নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন।

আর কেন তার জীবনে কোনো প্রেমিকের স্থায়ী জায়গা হয়নি, সেই প্রসঙ্গে এবার নিজেই মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি দাদাগিরিতে এসে আরো একবার সম্পর্ক প্রসঙ্গে কথা বললেন পায়েল। যেখানে তিনি জানালেন, কেন তার জীবনে প্রেমিকের স্থায়ী জায়গা হয়নি। পায়েল বলেন, তিনি কোনো সম্পর্কে যেতে পারেননি কারণ তার মা-বাবা।

বিয়ের ক্ষেত্রে নিজের পাশাপাশি পরিবারের সবার সম্মতি প্রয়োজন। সাধারণ মেয়েদের ক্ষেত্রে জীবনে কোনো পুরুষের জায়গা করে নেওয়া অনেক ক্ষেত্রেই মেনে নিতে পারে না পরিবার। যদিও সেটা সন্তানের ভালোর জন্যই। পায়েল মনে করেন, মা-বাবার মনের মতো মানুষ খুঁজতে গিয়েই সিঙ্গেল থাকতে হয়েছে তাকে।

পায়েলকে মাঝখানে থামিয়ে সৌরভ জানতে চান, ‘তাহলে বলছো তুমি সিঙ্গল মা-বাবার জন্য।’ সম্মতি জানিয়ে অভিনেত্রী যোগ করেন, ‘যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন, তার চেয়েও বেশি কঠিন মা-বাবার মনের মতো ছেলে খুঁজে পাওয়া। আমার কথা তো ছেড়ে দাও, মা-বাবার মনের মতো ছেলেও খুঁজে পাচ্ছি না।

যদিও বিষয়টা সম্পর্কে একেবারে সহমত পোষণ করেননি সৌরভ। তিনি বলেন, তার মেয়ে সানা যদি কোনো একদিন এসে বলে সে প্রেম করছে, তাতে তার কোনো সমস্যা নেই। বরং তিনি বিষয়টা নিয়ে সামান্য যেটুকু জানার প্রয়োজন, সেটুকু জেনেই ছেড়ে দেবেন। এর বেশি তিনি বিষয়টার মধ্যেই ঢুকবেন না।

বর্তমানে একাধিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন পায়েল। রাজনীতি থেকে খানিকটা গুটিয়ে নিয়েছেন নিজেকে। বরং ফোকাস করেছেন নিজের কাজকেই। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে শাকিব খানের ‘দরদ’ সিনেমায়। এ ছাড়া ওটিটিতেও নিয়মিত কাজ করছেন পায়েল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com