বুধবার ১১ মার্চ ২০২৬ ১৩:০৩:৩৩ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ : জরুরি মামলা শুনানিতে অবকাশকালীন বেঞ্চ
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 14 December, 2024
১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ : জরুরি মামলা শুনানিতে অবকাশকালীন বেঞ্চ

১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ : জরুরি মামলা শুনানিতে অবকাশকালীন বেঞ্চ

আগামী ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ থাকবে। সুপ্রিম কোর্টের অবকাশ, সরকার ঘোষিত ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে ১৪ দিন পর আগামী ২ জানুয়ারি থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরবে সুপ্রিম কোর্ট। এ সময়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ের মধ্যে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বেশকটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। হাইকোর্ট বিভাগে জরুরী মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে কয়েকটি বেঞ্চ গঠন সংক্রান্ত বিস্তারিত সুপ্রিম কোর্টের ওয়েব সাইটেও প্রকাশ করা হয়েছে।

বিচারপতি কে, এম, কামরুল কাদের ও বিচাররতি মো. আবদুল মান্নান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে অতীব জরুরি দেওয়ানি মোশন বিষয়ে শুনানি ও নিষ্পত্তি হব। ১ ফেব্রুয়ারি ২০২১ তারিখের পূর্বে দায়েরকৃত, স্থানান্তরিত বা চলমান সকল প্রকার দেওয়ানি মোকদ্দমা বা কার্যধারা এ বেঞ্চেই শুনানি ও নিষ্পত্তি হবে। বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে অতীব জরুরি সকল প্রকার রিট মোশন সংক্রান্ত শুনানি হবে।

বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি মো. যাবিদ হোসেন সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংক্রান্ত বিষয়াদিসহ ডিভিশন বেঞ্চে গ্রহণযোগ্য অতীব জরুরী ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল মঞ্জুরীর আবেদন এবং এ সংক্রান্ত জামিনের আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবেন।

বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ, কে, এম, রবিউল হাসান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে ভ্যাট, সম্পূরক শুল্ক, কাস্টমস, ইনকামট্যাক্স, আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ ঋণ আইন সংক্রান্ত বিষয়াদিসহ অতীব জরুরি সকল প্রকার রিট মোশন শুনানি করবেন। বিচারপতি আহমেদ সোহেলের একক বেঞ্চ অতীব জরুরি আদিম অধিক্ষেত্রাধীন বিষয়, সাকসেশন আইন, বিবাহ বিচ্ছেদ আইন, প্রাইজ কোর্ট বিষয়সহ এ্যাডমিরেলটি কোর্ট আইন সংক্রান্ত রুল ও আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবেন।

বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংক্রান্ত বিষয়াদিসহ গ্রহণযোগ্য অতীব জরুরি ফৌজদারি মোশন শুনানি করবেন। বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট একক বেঞ্চ অতীব দেওয়ানি মোশন এবং একক বেঞ্চে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংক্রান্ত বিষয়াদিসহ অতীব জরুরি সকল প্রকার ফৌজদারি মোশন শুনানি করবেন। বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট একক বেঞ্চ দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংক্রান্ত বিষয়াদি ছাড়া একক বেঞ্চে গ্রহণযোগ্য ফৌজদারি বিষয় শুনানি করবেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com