বুধবার ১১ মার্চ ২০২৬ ১২:০৩:৩০ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহান বিজয় দিবসের উন্মুক্ত কনসার্ট শুরু হয়েছে, চলবে রাত ১১টা পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 16 December, 2024
মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহান বিজয় দিবসের উন্মুক্ত কনসার্ট শুরু হয়েছে, চলবে  রাত ১১টা পর্যন্ত

মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহান বিজয় দিবসের উন্মুক্ত কনসার্ট শুরু হয়েছে, চলবে রাত ১১টা পর্যন্ত

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহান বিজয় দিবসের উন্মুক্ত কনসার্ট শুরু হয়েছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে ‘সবার আগে বাংলাদেশ’ নামে এই কনসার্ট শুরু হয়। ‘সবার আগে বাংলাদেশ’ নামের সংগঠনটি ১০ ডিসেম্বর আত্মপ্রকাশ করেছে। মূলত বিএনপির উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় সংগঠনটি গড়ে উঠেছে। সংগঠনের আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনী।

কনসার্টের শুরুতে গান পরিবেশন করেন শিল্পী নাসির খান। পরে বেলা সোয়া দুইটার দিকে মঞ্চে ওঠেন প্রীতম হাসান। তিনি প্রথমে ‘খোকা’ গান পরিবেশন করেন। পরে ‘হাতে লাগে ব্যথারে’, ‘উরাধুরা’ গানগুলো পরিবেশন করেন। এরপরে মঞ্চে সংগীত পরিবেশন করেন কনকচাঁপা। ‘সাগরিকা, বেঁচে আছি তোমারই ভালোবাসায়’ গানটি করেন তিনি।

কনসার্টে এককভাবে গাওয়ার কথা রয়েছে বিশিষ্ট সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, মৌসুমী ও জেফারের। এ ছাড়া নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাসেরও পারফর্ম করার কথা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, জাতীয় সংসদ ভবনের উল্টো দিকে সড়কে মঞ্চ করা হয়েছে। কনসার্টের জন্য মানিক মিয়া এভিনিউয়ের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্য পাশের সড়ক দিয়ে উভয় দিকের যানবাহন চলছে। কনসার্টে অংশ নিতে পরিবার-বন্ধুবান্ধব নিয়ে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। দর্শকেরা সড়ক বিভাজকের গাছে উঠেও কনসার্ট দেখছেন। আয়োজকেরা বলছেন, কনসার্টটি রাত ১১টা পর্যন্ত চলবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com