বুধবার ১১ মার্চ ২০২৬ ১২:০৩:৫৫ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
বিদেশ পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক :
Published : Friday, 20 December, 2024
বিদেশ পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিদেশ পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিভিন্ন সমুদ্রগামী জাহাজ থেকে সিডিসিধারী পলাতক ১৯ জন নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নৌ-আদালত। এছাড়া গ্যারান্টারদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত বুধবার (১৮ ডিসেম্বর) নৌ অধিদপ্তরের মহাপরিচালক (পরিদর্শন শাখা) কমডোর মোহাম্মদ মাকসুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারি পরোয়ানা জারিকৃত নাবিকদের তালিকা প্রকাশ করা হয়।

তারা হলেন মো. সোহানুর রহমান (সিডিসি নং সি/ও/১১৬১৭), মোহাম্মদ আরিফুল ইসলাম (সিডিসি নং সি/ও/৩০৭৩০), আবু সুফিয়ান (সিডিসি নং টি/৩০০৫৮), মোস্তফা কামাল (সিডিসি নং টি/৩২৮৪৪), ইসকান্দর মিজি (সিডিসি নং টি/৩৪০৬৫), মো. সানাউল্লাহ (সিডিসি নং টি/২৯৬৩৮), মোহাম্মদ আনোয়ারুজ্জামান (সিডিসি নং টি/২৯৫০৪), মো. আব্দুল কুদ্দুস (সিডিসি নং টি/৩০৯৫২), আমিনুল ইসলাম (সিডিসি নং টি/৩২২২৮), ওপি হোসেন (সিডিসি নং টি/৩৪১৩১), মো. রফিকুল ইসলাম (সিডিসি নং টি/২৯৭৩৮), মোহাম্মদ মিজানুর রহমান (সিডিসি নং টি/২৯৭৮৭), মোহাম্মদ শেখ আলম (সিডিসি নং টি/৩৪৩০৬), মো. মেহেদী হাসান (সিডিসি নং টি/৩৪৩৩২), মো. আল আমিন (সিডিসি নং টি/৩৪৩৩৫), মো. ইমাম হোসেন (সিডিসি নং টি/৩১৬৪১), এনামুল হক (সিডিসি নং টি/৩১৩৯৩), মো. ইমরুল হোসেন (সিডিসি নং টি/৩৪৭৭৯) এবং মোহাম্মদ ইব্রাহীম (সিডিসি নং টি/৩১২৮৬)।

বিজ্ঞপ্তিতে কেউ যদি গ্রেফতারি পরোয়ানা জারিকৃত নাবিকদের সম্পর্কে অবগত থাকলে নিকটস্থ থানায় অথবা নৌ পরিবহন অধিদপ্তরে জানানোর জন্য অনুরোধ করা হয়। আরও বলা হয়, এছাড়া গ্যারান্টারদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে এবং একই প্রক্রিয়ায় পর্যায়ক্রমে এ যাবৎ বিভিন্ন সময়ে বিভিন্ন জাহাজ থেকে পলাতক নাবিক অথবা গ্যারান্টারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com