শনিবার ১৪ মার্চ ২০২৬ ২৩:০৩:৪৪ পিএম
শিরোনাম রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক       ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এর সৌজন্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ        আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার       ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ       চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা       প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী       গলাচিপায় ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে সরকারি অনুমোদিত ডিলার রাসেল ষ্টোর       
সুনামগঞ্জে ভারতীয় চিনিসহ কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 20 January, 2025
সুনামগঞ্জে ভারতীয় চিনিসহ কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি

সুনামগঞ্জে ভারতীয় চিনিসহ কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি

সুনামগঞ্জে ভারতীয় চিনিসহ কোটি টাকার মালামাল জব্দ।
জেলার বিশ্বম্ভরপুর সীমান্তের ছাতারকোনা এলাকা থেকে চিনি, বিড়ি, জিরা ও ৪টি পিকআপসহ এক কোটি ১৬ হাজার ৮৩০ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার ভোর ৪টার দিকে জেলার বিশ্বম্ভরপুর সীমান্তের ছাতারকোনা থেকে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ২৮ বিজিবির চিনাকান্দি বিওপির জোয়ানরা অভিযান চালিয়ে ১০ হাজার ৪৯৪ কেজি ভারতীয় চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি, ৯২ কেজি জিরা ও ৪টি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ১৬ হাজার ৮৩০ টাকা।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, জব্দকৃত এক কোটি ১৬ হাজার ৮৩০ টাকার মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com