বুধবার ১১ মার্চ ২০২৬ ১৩:০৩:৪৪ পিএম
শিরোনাম নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত, আহত ১       বাঁশখালীর ইউএনও খুলনায় বদলি       শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত       আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা       ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ- সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা       এমপি রনির উপস্থিতি তে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর সহ ৪ টি সভা অনুষ্ঠিত       বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে: ব্যারিস্টার রুমিন ফারহানা      
অবাধ ভোটের জন্য পুলিশের উপর নির্ভর করতে চাই না: সিইসি
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 26 January, 2025
অবাধ ভোটের জন্য পুলিশের উপর নির্ভর করতে চাই না: সিইসি

অবাধ ভোটের জন্য পুলিশের উপর নির্ভর করতে চাই না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা সুষ্ঠু ভোটের জন্য পুলিশের উপর নির্ভর করতে চাই না, আমরা জনগণকে ভরসা করবো। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দেবে, তারাই ভোটকেন্দ্র পাহারা দেবে যাতে কোনো অনিয়ম না হয়। কেউ ভোটের অধিকার কেড়ে নিতে না পারে।

রোববার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) টকে অংশ নিয়ে একথা বলেন তিনি।

সিইসি বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) দেওয়া লজিস্টিক সাপোর্টের কারণে ভোটার হালনাগাদ কাজ সময়ের আগেই শুরু করা গেছে। সরকারের অর্থ সাশ্রয় করতে চাই আমরা।

নির্বাচন কমিশনের জন্য মাঠ রেডি নেই দাবি করে নাসির উদ্দিন বলেন, রুলস অব দ্যা গেম না থাকায় নির্বাচনের কাজে আগাতে পারছে না ইসি।

তিনি আরও বলেন, আইনি বাধার কারণে রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় সীমানা নির্ধারণের অনেক কাজ করা যাচ্ছে না। তাই আইনের সংশোধন জরুরি।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজের সমালোচনা করে সিইসি বলেন, সুপারিশ অনেক কিছু দেওয়া যায়। বাস্তবায়ন করা কঠিন।

সীমানা নির্ধারণে ইসির হস্তক্ষেপ না রাখার সুপারিশকে দ্বিমত প্রকাশ করে তিনি বলেন, এটা ইসির এখতিয়ার। এতে অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মুখাপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব করা হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com