বুধবার ১১ মার্চ ২০২৬ ১৩:০৩:৩০ পিএম
শিরোনাম নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত, আহত ১       বাঁশখালীর ইউএনও খুলনায় বদলি       শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত       আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা       ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ- সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা       এমপি রনির উপস্থিতি তে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর সহ ৪ টি সভা অনুষ্ঠিত       বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে: ব্যারিস্টার রুমিন ফারহানা      
প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হলো মসুর ডাল
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 28 January, 2025
প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হলো মসুর ডাল

প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হলো মসুর ডাল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে মসুর ডাল আমদানি করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ভারত থেকে মসুর ডাল বোঝাই একটি ট্রাক আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এই ট্রাকে ৫ টন মসুর ডাল আমদানি করা হয়েছে বলে স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

এই ডাল আমদানির সিএন্ডএফ অ্যাজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের মালিক আক্তার হোসেন জানান, সোমবার বিকেল সাড়ে ৩টায় প্রথমবারের মত আখাউড়া স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি হয়েছে। ভারতের এমটিই নামে এক রফতানিকারক প্রতিষ্ঠান এই বন্দর দিয়ে বাংলাদেশে ডাল রফতানি করেছে। আমদানি করেছে রাজধানী ঢাকার এশিয়ান ট্রেড ইন্টান্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান।

তিনি আরো বলেন, প্রতি টন মসুর ডালের আমদানি মূল্য ধরা হয়েছে ৯০০ ডলার।

স্থলবন্দর কর্তৃপক্ষ বলেছেন, ভারত থেকে ৫ টন মসুর ডাল আমদানি হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে মসুর ডাল আমদানির বিষয়ের সব কাগজপত্র যাচাই-বাছাই হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com