শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৬:০১:১৮ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে সমাবেশ       খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন       দেশের চাবি আপনার হাতে" গণভোট জনসচেতনতা মূলক ও গলাচিপায় কনসার্ট অনুষ্ঠিত        দুদকের ফাঁদে ধরা বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী        আনসার ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সাথে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ        নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা       বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার আকস্মিক মৃত্যু       
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কল্যাণ সমিতির কমিটি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 29 January, 2025
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কল্যাণ সমিতির কমিটি প্রকাশ
 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) খেলোয়াড় কল্যাণ সমিতির ৫৬ সদস্য বিশিষ্ট প্রথম কমিটি বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ৩টায় ঘোষণা করা হয়েছে।

 কমিটিতে বিশ্ববিদ্যালয় ভলিবল দলের অধিনায়ক মো: রহমতুল ইসলাম সোহেলকে সভাপতি এবং বিশ্ববিদ্যালয় দলের ফুটবলার মোঃ শাফায়াত হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

 উক্ত কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এবং কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) ও ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর ড.মোঃ কামাল উদ্দিন।

 পরিচালক হিসেবে আছেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুল আলম। এছাড়াও উপদেষ্টা হিসেবে আছেন প্রফেসর ড.এন.এম.সাজ্জাদুল হক(সভাপতি,স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট),মো: হাবিবুর রহমান জালাল (উপ-পরিচালক), ড. সিরাজ উদ্দিন মো: আলমগীর (উপ-পরিচালক),মো: রাশেদ বিন আমিন চৌধুরী (উপ-পরিচালক), মোহাম্মদ শোয়াইব (উপ-পরিচালক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com