সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ১৩:১২:৪৪ পিএম
শিরোনাম মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬       বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক       আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে: তারেক রহমান       কলম্বিয়ায় ৮০ মিটার খাদে স্কুল বাস, নিহত ১৭       পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত।      
এমপি-মন্ত্রীদের বাড়ি ভেঙে শহীদদের ফ্ল্যাট দেওয়ার দাবি হান্নানের
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 6 February, 2025
এমপি-মন্ত্রীদের বাড়ি ভেঙে শহীদদের ফ্ল্যাট দেওয়ার দাবি হান্নানের
ভোটাধিকার হরণ করায় শেখ হাসিনা ও তার দলের এমপি-মন্ত্রীদের বাড়ি বাড়ি ভেঙে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের জন্য ভবন নির্মাণ করে প্রতিটি পরিবারকে ফ্ল্যাট উপহার দেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে এমন আহ্বান জানান তিনি।

যেখানে হান্নান লেখেন, ‘খুনি হাসিনাসহ সকল ভোটচোর ফ্যাসিস্ট এমপি-মন্ত্রীর আবাস ভেঙে সেখানে ভবন করে প্রতিটি শহীদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেয়া এখন সময়ের দাবি।’

এর কিছুক্ষণ পরই অপর একটি স্ট্যাটাসে এই সমন্বয়ক লেখেন, ‘এটা এই প্রজন্মের ক্ষোভ। বাপকে বেইচা মানুষকে গুম-খুন করার ক্ষোভ। চোখের সামনে তাদের ভাই-বোনদের রক্ত ঝরানোর ক্ষোভ। এটা যে কোনো স্বৈরাচারের-অত্যাচারীর জন্যে বড় শিক্ষা হয়ে থাকবে। যদিও কেউ-ই ইতিহাস থেকে শিক্ষা নেয় না।’

এদিকে বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় এক ফেসবুক স্ট্যাটাসে সমন্বয়ক সারজিস আলম লিখেছেন, আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট!

একই রকম স্ট্যাটাস দিতে দেখা গেছে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাচ্ছুমকেও। হাসনাত তার স্ট্যাটাসে লিখেছেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ। নুসরাত লিখেছেন, ৯টা বলে ৮টায় শুরু করার ধিক্কার জানাই! হায়রে মানোস (মানুষ)! ছিহ সমন্বয়ক (সমন্বয়ক) ছিহ!


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com