শনিবার ১৪ মার্চ ২০২৬ ২৩:০৩:৪৩ পিএম
শিরোনাম রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক       ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এর সৌজন্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ        আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার       ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ       চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা       প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী       গলাচিপায় ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে সরকারি অনুমোদিত ডিলার রাসেল ষ্টোর       
অবশেষে ধরা পড়ল থানার জানালা ভেঙে পালানো আসামি
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 25 March, 2025
অবশেষে ধরা পড়ল থানার জানালা ভেঙে পালানো আসামি

অবশেষে ধরা পড়ল থানার জানালা ভেঙে পালানো আসামি

দিনাজপুরের নবাবগঞ্জ আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের জানালার গ্রিল ভেঙে পালানো আসামি রয়েল হোসেনকে (৩৫) অবশেষে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) রাত পৌনে ১২টার দিকে জেলার পার্বতীপুর আসামির বোন জামাইয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এর আগে, রবিবার ভোর ৫টার দিকে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান তিনি। আটক রয়েল হোসেন উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত সাকাদ আলীর ছেলে।

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্যানুযায়ী, গত রবিবার ভোরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযান চালান। পরে ভোর ৪টার দিকে উপজেলার কাজিপাড়া এলাকার নিজ বাড়ির সামনে নেশাগ্রস্ত অবস্থায় রয়েলকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ভোর সাড়ে ৪টার দিকে রয়েলকে আটক করে আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে নেয়া হয়। এর কিছুক্ষণ পরেই সাহরির সময় পুলিশের ব্যস্ততার সুযোগে রয়েল হোসেন ওই ঘরের পেছন দিকের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান। এদিকে রয়েলকে ধরতে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ি ও নবাবগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান শুরু করে। পরে সোমবার রাত পৌনে বারোটায় পার্বতীপুর থেকে তাকে আটক করা হয়।

জানতে চাইলে আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, রবিবার ভোরে মাদক সেবনের অভিযোগে রয়েলকে আটক করে তদন্ত কেন্দ্রের একটি রুমে হেফাজতে রাখা হয়েছিল। এর কিছুক্ষণ পরই জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেছে। অবশেষে পার্বতীপুর থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com