রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:৩৯ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
‘মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা উঠলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে’
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 27 March, 2025
‘মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা উঠলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে’

‘মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা উঠলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে’

মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা উঠলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. দেলোয়ার হোসেন মিঞা।

বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘ফিডার রোডে থ্রি উইলার চলতে পারবে। হাইওয়েতে উঠলেই তা অবৈধ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘চার হাজারের অধিক পুলিশ সদস্য, ৮২০টি টহল দল, ৩০০টির অধিক চেকপোস্টের মাধ্যমে, মোটরসাইকেল পেট্রোলিং, ড্রোন মনিটরিং ও ওয়াচ টাওয়ারের সহযোগে মহাসড়কে শৃঙ্খলা বিধান করা হবে।’

এদিকে, ঈদে খোলা ট্রাক ও বাসের ছাদে ভ্রমণ থেকে যাত্রীদের নিরুৎসাহিত করেছেন তিনি। সেইসঙ্গে চালকদেরকে ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো, ওভারটেকিং থেকে বিরত থাকা এবং দ্রুতগতিতে গাড়ি চালাতেও অনুরোধ করেন তিনি।

লাইসেন্সবিহীন চালকদের দিয়ে গাড়ি না চালানো এবং ঈদের দিন গাড়ি চালানো থেকে বিরত থাকার জন্য মালিকদের নির্দেশনা দেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. দেলোয়ার হোসেন মিঞা।

পরে তিনি মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com