বুধবার ১১ মার্চ ২০২৬ ১৩:০৩:৫২ পিএম
শিরোনাম নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১       বাঁশখালীর ইউএনও খুলনায় বদলি       শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত       আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা       ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ- সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা       এমপি রনির উপস্থিতি তে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর সহ ৪ টি সভা অনুষ্ঠিত       বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে: ব্যারিস্টার রুমিন ফারহানা      
ঘরে নারী পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ, চিরকুটে করুণ বার্তা
শ্রীপুর উপজেলা প্রতিনিধি
Published : Sunday, 13 April, 2025
ঘরে নারী পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ, চিরকুটে  করুণ বার্তা

ঘরে নারী পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ, চিরকুটে করুণ বার্তা

গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসার বন্ধ ঘর থেকে তানজিলা (২৬) নামের এক নারী পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে, যাতে ভালোবাসার ব্যর্থতার করুণ স্বীকারোক্তি ছিল।

তানজিলা মাওনা ইউনিয়নের সলিংমোড় গ্রামের মো. তাজউদ্দিনের মেয়ে। তিনি জৈনা বাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জানান, “খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘরের তালা ভেঙে তানজিলার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পাশেই একটি চিরকুট পাওয়া গেছে। কয়েক মাস ধরে তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। বাড়ির মালিক জানিয়েছেন, মাঝে মাঝে একটি ছেলে ‘স্বামী’ পরিচয়ে বাসায় যেতেন। তবে তানজিলার পরিবারের দাবি, তার কোনো স্বামী ছিল না।”

উদ্ধার করা চিরকুটে তানজিলা লেখেন,
“আমি নিজের ইচ্ছায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছি। এর জন্য আমার পরিবার কিংবা বাড়িওয়ালা কোনোভাবেই দায়ী নয়। কারণ, আমি এমন একজনকে ভালোবাসি যাকে কিছু বলতেও পারি না, কিছু করতেও পারি না। চিন্তা করে দেখলাম, আমার বাঁচার অধিকার নেই। তাই মৃত্যুকে জয় করে চলে গেলাম।
ইতি – তানজিলা।
ভালো থেকো তুমি, তোমার মহারানী তানিয়াকে নিয়ে।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com