বুধবার ১১ মার্চ ২০২৬ ১২:০৩:৪০ পিএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ- সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা       এমপি রনির উপস্থিতি তে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর সহ ৪ টি সভা অনুষ্ঠিত       বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে: ব্যারিস্টার রুমিন ফারহানা       ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা       মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক       ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ       বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য      
অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে কমিটি হবে : সৈয়দা রিজওয়ানা
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 17 April, 2025
অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে কমিটি হবে : সৈয়দা রিজওয়ানা

অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে কমিটি হবে : সৈয়দা রিজওয়ানা

অর্থনৈতিক অপরাধে জড়িতদের ব্যাপারে তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করার জন্য কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমি মিলনায়তনে এক সংবাদ বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ব্যাংকিং সেক্টরে বেশ কয়েকটা অধ্যাদেশ রয়েছে। আমরা কতগুলো নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছি। তার মধ্যে একটি হচ্ছে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, ব্যাংক রেজ্যুলেশন অধ্যাদেশ, রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ।

পানিসম্পদ উপদেষ্টা বলেন, সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ যেটা আছে, ১৯৭৪ সালের একটা আইন ছিল। সেই আইনের অতিরিক্ত হিসেবে, সম্পূরক হিসেবে অধ্যাদেশ আমরা অনুমোদন দিয়েছি আজ।

অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে কমিটি হবে : সৈয়দা রিজওয়ানা
কোনো মিষ্টি দোকানদার ভ্যাট চালান দেননি : এনবিআর চেয়ারম্যান
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একটা শিল্পগোষ্ঠী কর্তৃক কয়েকটা ব্যাংকে এককছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। কত টাকা এ দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে, সেই জিনিস যেন ভবিষ্যতে হতে না পারে, সেজন্য করপোরেট সেক্টর-ব্যাংক সেক্টরের শৃঙ্খলা আনার জন্য, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য, ব্যাংক রেজ্যুলেশন অধ্যাদেশ আজ আমরা পাস করেছি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com