বুধবার ১১ মার্চ ২০২৬ ১৩:০৩:৫০ পিএম
শিরোনাম ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তাব আপাতত নাকচ: মিয়া গোলাম পরওয়ার       বিশ্বকাপজয়ী দলকে বিসিসিআইয়ের বড় পুরস্কার       নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত, আহত ১       বাঁশখালীর ইউএনও খুলনায় বদলি       শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত       আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা       ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ- সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা      
বাংলাদেশের সঙ্গে ভালো লড়াই হবে বলে মনে করেন উইলিয়ামস
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 19 April, 2025
বাংলাদেশের সঙ্গে ভালো লড়াই হবে বলে মনে করেন উইলিয়ামস

বাংলাদেশের সঙ্গে ভালো লড়াই হবে বলে মনে করেন উইলিয়ামস

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামীকাল রোববার প্রথম টেস্টে সিলেটে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। প্রস্তুতি নিয়েই খেলতে এসেছেন বলে জানিয়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস। বাংলাদেশের বিপক্ষে সেরাটা প্রদর্শন করতে তার দল মুখিয়ে আছে। গতকাল সিলেটে সাংবাদিক সম্মেলনে সফরকারী দলের প্রতিনিধি হয়ে আসেন উইলিয়ামস। নিজেদের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। জিম্বাবুয়েতে আমরা গেমটাইম পেয়েছি অনেক। সেখানে পেসাররা বেশ ভালো করেছে। দলের মানসিক অবস্থা এবং পরিবেশ দারুণ। দুর্দান্ত যাচ্ছে সবকিছু।’ বাংলাদেশের কন্ডিশন নিয়ে উইলিয়ামসের ভাষ্য, ‘এখানে আমার অনেকবার সফর করা হয়েছে। অবশ্যই ঘুম, হাইড্রেশন এবং খাদ্যাভাস ঠিক রাখাটা বেশি জরুরি এখানে, এই প্রান্তে এসে। উইকেট নিয়েও আমাদের প্রস্তুতি চলছে। নেটে খেলা, নিজেদের খেলাটা ঠিক রাখা এবং মনোযোগ নষ্ট হওয়া থেকে দূরে থাকা এসব ব্যাপারই আসলে বেশি জরুরি।’ সফরকারী দলে সিলেটের পেসবান্ধব উইকেটে ভালো করার মতো বোলার আছে বলেও জানান উইলিয়ামস, ‘পিচ কিছুটা ভিন্ন লাগছে এবার। আগেরবার লো-স্লো এবং স্পিন সহায়ক মনে হয়েছিল। এবার ঘাস বেশি, পেস সহায়ক। পরিসংখ্যান বলছে এখানে প্রায় ৮০ শতাংশ সময়ে পিচ পেস সহায়ক থাকে। ফলে এবারও তাই থাকবে। আমাদের কিছু স্কিড বোলার আছে, ভালো দক্ষ বোলার আছে, ব্লেসিং (মুজারাবানি), ভিক্টর (নিয়াউচি) ও (ট্রেভর) গুয়ান্দু আছে। আশা করি ভালো লড়াই হবে।’ জিম্বাবুয়ে তেমন অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে আসেনি বলেও দাবি এই অলরাউন্ডারের। তিনি বলেন, ‘আমাদের দলে ৪ জন (অভিজ্ঞ) আছে মাত্র, যারা উপমহাদেশে টেস্ট ম্যাচ খেলেছে। তবে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে, বাংলাদেশও ভালো প্রস্তুতি নিয়েছে। আমার মনে হয় এখানে মানসিক ব্যাপার এবং মানিয়ে নেওয়ার বিষয়গুলো বেশি জরুরি হবে।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com