মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০২:০৩:১৮ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
চট্টগ্রামে সাড়ে ৪ কোটি টাকার বিদেশি মদ ও বিয়ার জব্দ
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 3 May, 2025
চট্টগ্রামে সাড়ে ৪ কোটি টাকার বিদেশি মদ ও বিয়ার জব্দ

চট্টগ্রামে সাড়ে ৪ কোটি টাকার বিদেশি মদ ও বিয়ার জব্দ

চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকা থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার (৩ মে) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৫টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের হালিশহর থানাধীন ডগির খাল এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে একটি ডেনিশ বোট হতে বস্তা নামাতে দেখা যায়।

এ সময় আভিযানিক দল কর্তৃক ওই ব্যক্তিদের থামার সংকেত দিলে তারা বোট এবং বস্তাগুলো জঙ্গলে ফেলে পার্শ্ববর্তী প্যারাবন দিয়ে পালিয়ে যায়।
পরে আটককৃত বোট এবং খালের পার্শ্ববর্তী জঙ্গল তৎসংলগ্ন এলাকাতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৪ কোটি ১৫ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫৬ ক্যান হাইনেকেন অরিজিনাল বিয়ার, ১ হাজার ১৬১ বোতল বিদেশি মদ এবং ৪ বোতল টুইন ভ্যালি অলিভ ওয়েল জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আটককৃত বোট ও মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com