শনিবার ১৪ মার্চ ২০২৬ ২৩:০৩:২০ পিএম
শিরোনাম রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক       ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এর সৌজন্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ        আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার       ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ       চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা       প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী       গলাচিপায় ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে সরকারি অনুমোদিত ডিলার রাসেল ষ্টোর       
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ, যেভাবে পাবেন পরীক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 3 May, 2025
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ, যেভাবে পাবেন পরীক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ, যেভাবে পাবেন পরীক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটের প্রথম ও দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষায় পাসের হার যথাক্রমে ৪৪ দশমিক শূন্য ১ শতাংশ ও ৩২ দশমিক ৬৬ শতাংশ। এ ছাড়া অ–বিজ্ঞান গ্রুপে পাসের হার ৮১ দশমিক ৯৭। আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ ফলাফল দেখতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারিজ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সস অনুষদভুক্ত ২৬টি বিভাগ সি ইউনিটের অন্তর্ভুক্ত। সি ইউনিটে প্রথম শিফটে ৪৮ হাজার ১১০ পরীক্ষার্থীর মধ্যে ৩৯ হাজার ৭৬৩ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৭ হাজার ৫০১ জন ভর্তি–ইচ্ছুক পরীক্ষায় উত্তীর্ণ হন। পাসের শতকরা হার ৪৪ দশমিক শূন্য ১ এবং প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৯।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই ইউনিটের দ্বিতীয় শিফটে ৪৮ হাজার ১০৮ পরীক্ষার্থীর মধ্যে ৪০ হাজার ৮৮ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৩ হাজার ৯৩ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। পাসের শতকরা হার ৩২ দশমিক ৬৬ এবং প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ৫০। এ ছাড়া অ–বিজ্ঞান ২ হাজার ৬০২ পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১১৯ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১ হাজার ৭৩৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। পাসের শতকরা হার ৮১ দশমিক ৯৭ এবং প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮০।

‘সি’ ইউনিটের ফল দেখতে এখানে ক্লিক করুন

উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেখা যাবে। প্রকাশিত ফলে কোনো ভুলভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com