রোববার ৮ মার্চ ২০২৬ ০০:০৩:০১ এএম
শিরোনাম সিংড়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড       পাবনার হান্ডিয়াল থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার       পাবনার ৩টি আসনে বিএনপির হারে হাবিবকে দায়ী করে জেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি        ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ৭       আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        রাজাপুরে কাঁচামাল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারধর ও হত্যার হুমকির অভিযোগ      
ফেসবুকের গেম-প্ল্যাটফর্ম পতনের জন্য অ্যাপলকে দোষারোপ করলেন জাকারবার্গ
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 5 May, 2025
ফেসবুকের গেম-প্ল্যাটফর্ম পতনের জন্য অ্যাপলকে দোষারোপ করলেন জাকারবার্গ

ফেসবুকের গেম-প্ল্যাটফর্ম পতনের জন্য অ্যাপলকে দোষারোপ করলেন জাকারবার্গ

মেটা সিইও মার্ক জাকারবার্গ ফেসবুকের জনপ্রিয় গেম ও অ্যাপগুলোর পতনের জন্য অ্যাপলের কঠোর অ্যাপ স্টোর নীতিকে দায়ী করেছেন।

ফেসবুকের একসময়ের ভাইরাল গেম ‘ফার্মভিল’-এর কথা উল্লেখ করে টেক বিশ্লেষক বেন থম্পসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মোবাইল যুগে প্রবেশের পর তার জন্য বড় ধাক্কা ছিল অ্যাপলের সীমাবদ্ধতা। 

জাকারবার্গ বলেন,  ‘মূলত মোবাইল জনপ্রিয় হওয়ার আগেই ফেসবুক প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল ওয়েবের জন্য। তবে যখন মোবাইলের ব্যবহার বাড়তে থাকে, তখন অ্যাপল আমাদের সাফ জানিয়ে দেয়, ‘তোমরা তোমাদের অ্যাপের ভেতরে অন্য অ্যাপ রাখতে পারবে না।’ এতে আমাদের ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়।’
২০১২ সালে ফেসবুক শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সময়, গেম ও অ্যাপ থেকে আসা রাজস্ব ছিল কোম্পানির মোট আয়ের প্রায় ২০ শতাংশ। কিন্তু আইফোনে নিজস্ব অ্যাপ প্ল্যাটফর্ম চালানোর অনুমতি না পাওয়ায়, সেই ব্যবসা আর বিস্তার করা সম্ভব হয়নি। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়, জাকারবার্গ জানান, অ্যাপলের এই সিদ্ধান্ত দুই কোম্পানির মধ্যে ‘গভীর তিক্ততা’ তৈরি করেছে।

ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে ২০১০-এর দশকের শুরুতে ফেসবুক নিজেও কিছু নীতি ও টুলের সহজলভ্যতা সীমিত করে। এতে অনেক ডেভেলপার সমস্যায় পড়ে। 

সম্প্রতি ফেসবুক আরও এক ধাক্কা খেয়েছে আইফোনে ইচ্ছামতো বিজ্ঞাপন দেখানো কঠিন করে তোলা অ্যাপলের অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি (এটিটি) নীতির কারণে। 

জাকারবার্গের মতে, ডেভেলপারদের স্বাধীনতার জন্য উইন্ডোজ বা ম্যাকওএসের মতো মোবাইল প্ল্যাটফর্মগুলোর আরও মুক্ত হওয়া উচিত।

এই মন্তব্য এমন সময় এলো, যখন অ্যাপল তাদের অ্যাপ স্টোর নীতির কারণে নানা আইনি চ্যালেঞ্জের মুখে আছে।
এই সপ্তাহেই এক মার্কিন বিচারক রায় দিয়েছেন যে, অ্যাপ ডেভেলপারদের দেওয়া অ্যাপলের বাইরের পেমেন্ট লিংকে ব্যবহারকারীদের পাঠাতে না দিয়ে, প্রতিষ্ঠানটি ২০২১ সালের একটি আদালতের আদেশ লঙ্ঘন করেছে। 

এ ছাড়া স্মার্টফোনের বাজারে অ্যাপল অবৈধ একচেটিয়া কর্তৃত্ব করছে এমন অভিযোগে টেক জায়ান্টটির বিরুদ্ধে একটি অ্যান্টিট্রাস্ট মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। 

নিয়ন্ত্রক সংস্থাগুলোর চাপ বাড়ায়, হয়তো শিগগিরই ‘ওয়াল্ড গার্ডেন’ উন্মুক্ত করতে পারে অ্যাপল। যা ডেভেলপারদের সামনে আরো বেশি স্বাধীনতা ও উন্মুক্ত মোবাইল প্লাটফর্মের দুয়ার খুলে দিবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com