| শিরোনাম |
|
দরপতন ঠেকাতে আরও ৩১ কোটি ডলার কিনবে বাংলাদেশ ব্যাংক
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক :
|
![]() দরপতন ঠেকাতে আরও ৩১ কোটি ডলার কিনবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১২১ টাকা ৫০ পয়সা দরে আরও ৩১ কোটি ৩ লাখ ডলার কেনার সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, ২২টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কিনবে নিয়ন্ত্রক সংস্থাটি। এর আগে গত রবিবার ১৭০ কোটি ডলার বাজার থেকে তুলে নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তারা বলছে, রফতানিকারক ও প্রবাসীদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত। |