সোমবার ১৮ মে ২০২৬ ১৩:০৫:০৬ পিএম
শিরোনাম লালপুরে নবাগত ইউএনও মোঃ বরকত উল্লাহ’র যোগদান        ব্রাহ্মণবাড়িয়ায় কেঁরির ট্যাবলেট খেয়ে নারী-পুরুষের আত্মহত্যা        হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান              দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার        টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও ক্যাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১        ডুয়েটে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ। পুলিশসহ ১০ আহত। নতুন ভিসিকে দায়িত্ব নিতে বাঁধা       
উচ্চকক্ষ নিয়ে দু’দিনের মধ্যে সিদ্ধান্ত: আলী রীয়াজ
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ (ফাইল ছবি)
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 20 July, 2025

উচ্চকক্ষ নিয়ে দু’দিনের মধ্যে সিদ্ধান্ত: আলী রীয়াজউচ্চকক্ষের বিষয়ে আগামী দু’দিনের মধ্যে কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া যাবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

রবিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের দ্বিতীয় দফায় পঞ্চদশ দিনের বৈঠকের শুরুতে তিনি এ কথা জানান।

ড. আলী রীয়াজ বলেন, “আমরা জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই। এটা আপনাদের পক্ষ থেকেও নিঃসন্দেহে আপনারা চান। সেজন্যই আমাদের পক্ষে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে। ইতোমধ্যে আমরা অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। কিছু কিছু বিষয় আছে, যেগুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।”

উচ্চকক্ষ বিষয়ে তিনি বলেন, “আপনাদের পক্ষ থেকে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কমিশন বিষয়টি পর্যালোচনা করছে। আমরা আশা করেছিলাম শুক্র-শনিবারের আলোচনার মাধ্যমে কমিশনের সিদ্ধান্ত জানাতে পারব। তবে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এ বিষয়ে আরেকটু সময় নিয়ে বিবেচনা করা দরকার। আপনাদের প্রস্তাবনাগুলো আবারও পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি সংবিধান সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও বিবেচনায় নেওয়া হচ্ছে। আমরা আশা করছি, দু’দিনের মধ্যেই সিদ্ধান্ত জানাতে পারব।”

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আলোচনার প্রসঙ্গে ড. আলী রীয়াজ বলেন, বেশ কয়েকদিনের আলোচনার ভিত্তিতে কমিশনের পক্ষ থেকে একাধিক প্রস্তাব বিবেচনার জন্য দেওয়া হয়েছিল। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ওয়ার্কার্স পার্টি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী- এই চারটি দল থেকে পৃথক প্রস্তাব এসেছে। সেগুলো পর্যালোচনা করে একটি সমন্বিত প্রস্তাব উপস্থাপন করা হয়েছে, যা মূলত দলগুলোর দেওয়া প্রস্তাব ও সাম্প্রতিক আলোচনার সারসংক্ষেপের ভিত্তিতে তৈরি। আমরা আশা করছি, আজকের আলোচনার মধ্য দিয়ে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।

কমিশনের লক্ষ্য ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করা উল্লেখ করে তিনি বলেন, “এটা আপনাদের-আমাদের সবারই কাম্য। দেশের জনগণও সেটাই প্রত্যাশা করছে। গত ১৪ বছর ধরে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সবাই যুক্ত ছিলাম। এখন প্রধান উপদেষ্টার নিয়োগ নিয়েও আমরা একমতে পৌঁছাতে পারব- এ বিশ্বাস কমিশনের রয়েছে।”

ড. আলী রীয়াজ বলেন, “আজ প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়েও আলোচনা হবে এবং সেক্ষেত্রেও আমরা ঐকমত্যে পৌঁছাব বলে আশা করছি।”


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com