| শিরোনাম |
|
রাজধানীর শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক :
|
![]() রাজধানীর শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, æআগুনের প্রকৃত উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত বলা সম্ভব হবে।” স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ধোঁয়ায় চারপাশ ঢেকে যায় এবং বাসিন্দারা দ্রুত ভবন ত্যাগ করতে শুরু করেন। কেউ কেউ জানালা দিয়ে সাহায্যের জন্য চিৎকার করছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি সরবরাহ ও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। |