শুক্রবার ১৫ মে ২০২৬ ২০:০৫:২৬ পিএম
শিরোনাম বগুড়ায় প্রশিকা’র আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচি অনুষ্ঠিত        শিক্ষা ও মানবসেবায় স্মরণীয় দানবীর আব্দুস সোবহান, পালিত হলো তার ২৬তম মৃত্যুবার্ষিকী        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে ২০লাখ টাকার চেক বিতরণ করলে জেলা প্রশাসক জাকির        গাজীপুরে পাঁচ খুনের অভিযুক্ত ফোরকানের ব্যাবহিত ফোন ও জামা কাপড় মিলল পদ্মা নদীতে        রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি       
সবুজ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 26 July, 2025
সবুজ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সবুজ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ঢাকার ডিএনসিসি অডিটোরিয়ামে।

দুই পর্বে বিভক্ত এই আয়োজনে প্রথম পর্বে অনুষ্ঠিত হয় সাধারণ সভা, বাজেট উপস্থাপন, নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, শপথ গ্রহণ ও প্রশিক্ষণ কার্যক্রম। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় “প্লাস্টিক দূষণে তরুণদের করণীয়” শীর্ষক যুব সম্মেলন।

সভার সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গোলাম রহমান দূর্জয়। স্বাগত বক্তৃতা প্রদান করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা এবং ক্যাম্পাস অ্যাম্বাসেডরবৃন্দ।

বক্তারা জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ রোধ এবং পরিবেশ রক্ষায় তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজনে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট, গেঞ্জি, প্যাড, কলম ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

সবুজ বাংলাদেশ মনে করে, এই সভার মাধ্যমে সদস্যদের মধ্যে দায়িত্ববোধ ও নেতৃত্বের দক্ষতা আরও শক্তিশালী হবে এবং পরিবেশ রক্ষায় তারা আরও কার্যকরভাবে এগিয়ে আসবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com