শনিবার ১৪ মার্চ ২০২৬ ২২:০৩:৪৩ পিএম
শিরোনাম রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক       ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এর সৌজন্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ        আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার       ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ       চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা       প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী       গলাচিপায় ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে সরকারি অনুমোদিত ডিলার রাসেল ষ্টোর       
সমধারা সাহিত্য পুরস্কার- ২০২৬ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 28 July, 2025
সমধারা সাহিত্য পুরস্কার- ২০২৬ ঘোষণা

সমধারা সাহিত্য পুরস্কার- ২০২৬ ঘোষণা

সমধারা সাহিত্য পুরস্কার-২০২৬ ঘোষণা করা হয়েছে। ২৬ জুলাই সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে সমধারা সম্পাদকীয় বোর্ড এই পুরস্কার ঘোষণা করেন। কথাসাহিত্যে জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল, কবিতাসাহিত্যে কবি আদ্যনাথ ঘোষ ও শিশুসাহিত্যে বিজ্ঞানী ও প্রবাসী ছড়াকার ধনঞ্জয় সাহা নাম ঘোষণা করা হয়েছে।

আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য সমধারা ১২তম কবিতা উৎসবে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে তাদের সমধারা স্মারক, নগদ অর্থ এবং উৎসব সংখ্যা তিনগুণীকে নিবেদন করে প্রকাশিত হবে। এছাড়া গুণীদের সাহিত্যকর্ম নিয়ে একটি প্রযোজনা উৎসবের দিন উপস্থাপন করা হবে।

ঘোষণা সভায় উপস্থিত ছিলেন সমধারা সম্পাদক মন্ডলীর উপদেষ্টা কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলাল, কবি নজমুল হেলাল, সমধারা সম্পাদক ও প্রকাশক সালেক নাছির উদ্দিন।

সমধারা কবিতা উৎসব বাংলা সাহিত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ উৎসব কবি, লেখকদের জন্য বাৎসরিক মিলনমেলা। এতে করে নতুন প্রতিভাদের বিকাশের সুযোগ সৃস্টি করছে। ইতিপূর্বে ১১টি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে ছায়ানটে ১২তম উৎসব অনুষ্ঠিত হবে। সাহিত্য পুরস্কার এ উৎসবের প্রধান কেন্দ্রে থাকে।

যেখানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কবি সাহিত্যিকদের সম্মাননা প্রদান করা হয়। নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, সেলিনা হোসেন, মুহম্মদ নুরুল হুদা, মৃণাল বসু চৌধুরী, ফরিদ আহমদ দুলাল,  ইমদাদুল হক মিলন, হরিশংকর জলদাশ, সরোজ দেব,  বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, মজিদ মাহমুদ, রহীম শাহ, স.ম সামশুল আলম, ধ্রুব এষ  উল্লেখ্যোগ্য কবি লেখক এ পুরস্কার গ্রহণ করে সমধারাকে সমৃদ্ধ করেছেন।

 বিশেষভাবে উল্লেখ্যযোগ্য ২০২৫ সালে চার প্রবাসী কবি মুহাম্মদ ইকবাল, শামীম আহমদ, আজিজুল আম্বিয়া ও সেলিম রেজা সমধারা সাহিত্য পুরস্কার গ্রহণ করেছেন। প্রবাসীদের নিয়ে এটা প্রথম আয়োজন


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com