শুক্রবার ১৫ মে ২০২৬ ২০:০৫:২২ পিএম
শিরোনাম বগুড়ায় প্রশিকা’র আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচি অনুষ্ঠিত        শিক্ষা ও মানবসেবায় স্মরণীয় দানবীর আব্দুস সোবহান, পালিত হলো তার ২৬তম মৃত্যুবার্ষিকী        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে ২০লাখ টাকার চেক বিতরণ করলে জেলা প্রশাসক জাকির        গাজীপুরে পাঁচ খুনের অভিযুক্ত ফোরকানের ব্যাবহিত ফোন ও জামা কাপড় মিলল পদ্মা নদীতে        রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি       
আবু সাঈদ হত্যা : ৩০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 6 August, 2025
আবু সাঈদ হত্যা : ৩০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ

আবু সাঈদ হত্যা : ৩০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আবু সাঈদ হত্যা মামলায় মোট ৩০ আসামির মধ্যে ২৪ জন পলাতক ও ৬ আসামি গ্রেফতার রয়েছেন। গ্রেফতার থাকা আসামিরা হলেন এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। অভিযোগ গঠনের সময় তারা ট্রাইব্যুনালের এজলাসে উপস্থিত ছিলেন।

গত ২৮ জুলাই এ মামলার ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে প্রসিকিউশন। ওই দিন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 

গত বছরের ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com