মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৫:০৬:৩৬ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 9 August, 2025
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৩ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পাটুরিয়া এক নম্বর ঘাট পয়েন্ট থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্না লাল নন্দী জানান, পদ্মার স্রোতে জেটি ভেসে যাওয়া এবং দুই নম্বর ঘাটও নদীতে বিলীন হয়ে যাওয়ায় বন্ধ ছিল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল। 

তিনি আরও বলেন, গত মঙ্গলবার (৫ আগস্ট) পদ্মা নদীর স্রোতে যাত্রী ওঠানামার একটি জেটি নদী গর্ভে বিলীন হয়েছে যায় এবং বাকিটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে। ঘাট স্থানান্তর করার পর শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাম্পের গোড়া থেকে মাটি সড়ে যাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। 

শনিবার (৯ আগস্ট) সকালে পাটুরিয়ার বিআইডব্লিউটিএর এক নম্বর ঘাট লঞ্চ চলাচলের জন্য দেওয়া হলে ১৩ ঘণ্টা পর সীমিত পরিসরে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com