বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ ২০:০৪:২৫ পিএম
শিরোনাম বগুড়ায় মম ইন য়ে সভায় চিত্রনায়ক হেলাল খান        রেসিং ট্র্যাকে পরিণত মুরাদনগরের নহল চৌমুহনী–বাখরাবাদ সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা       খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান       মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩       অধিনায়কদের সম্মানে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করছে বিসিবি       আরব সাগরে জাহাক্ষেপণাস্ত্র জ-বিধ্বংসী নিক্ষেপ পাকিস্তানের        লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ      
বিশ্ব বাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 26 August, 2025
বিশ্ব বাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

বিশ্ব বাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

মঙ্গলবার বিশ্ব বাজারে স্বর্ণের দাম বেড়ে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বরখাস্তের ঘোষণা পর স্বর্ণের দামে এই প্রভাব পড়ল।

অনেকে মনে করছেন, ট্রাম্পের এই পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকে ক্ষুণ্ন করবে এবং মার্কিন সম্পদের ওপর মানুষের আস্থা কমিয়ে দেবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার স্পট গোল্ডের দাম আউন্স প্রতি শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে তিন হাজার ৩৭৮ দশমিক ৬৪ ডলার হয়েছে। এর আগের সেশনে দাম পৌঁছায় তিন হাজার ৩৮৬ দশমিক ২৭ ডলারে, যা ১১ আগস্টের পর সর্বোচ্চ।

তাছাড়া ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের দাম শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে ৩ হাজার ৪২৬ ডলার হয়েছে।

সোমবার ট্রাম্প বন্ধকি ঋণ সংক্রান্ত অনিয়মের অভিযোগে কুককে বরখাস্ত করার মতো নজিরবিহীন পদক্ষেপ নেন।

সুইসকোট ব্যাংকিং গ্রুপের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেছেন, কিছু বিনিয়োগকারী ট্রাম্পের এই পদক্ষেপকে ফেডারেল রিজার্ভের সদস্যদের মধ্যে একটি সংখ্যাগরিষ্ঠতা (সুদের হার কমানোর পক্ষে) নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে দেখছেন।

তিনি আরও বলেন, এতে ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছে এবং বাজারে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, যা বিনিয়োগকারীদের স্বর্ণ কিনতে উৎসাহিত করছে।

যখন সুদের হার কম থাকে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা থাকে, তখন সাধারণত স্বর্ণের মতো নন-ইয়েল্ডিং সম্পদের (যে সম্পদ থেকে কোনও সুদ বা লভ্যাংশ আসে না) দাম বাড়ে।

এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, তাদের হাতে থাকা স্বর্ণের পরিমাণ সোমবার শূন্য দশমিক ১৮ শতাংশ বেড়ে ৯৫৮ দশমিক ৪৯ মেট্রিক টন হয়েছে, যা শুক্রবার ছিল ৯৫৬ দশমিক ৭৭ টন।

ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল শুক্রবার ইঙ্গিত দেন যে, আগামী মাসে সুদের হার কমানো হতে পারে। তিনি বলেছিলেন, চাকরির বাজারে ঝুঁকি বাড়ছে, তবে মুল্যস্ফীতি এখনও একটি হুমকি।

ডি কাসা আরও বলেন, বাজার ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমানোর আশা করছে। যদি আরও বড় ধরনের কমানো হয়, তবে তা স্বর্ণের জন্য আরও সহায়ক হবে। তবে আমি এমনটা হওয়ার সম্ভাবনা দেখছি না। সূত্র: রয়টার্স


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com