মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ১৩:০৭:০৬ পিএম
শিরোনাম নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার        ২০২৬ এর ফিফা বিশ্বকাপে সারাদেশে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ২০ জন, বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম       বরগুনার পাথরঘাটায় পৃথক হামলায় আহত ২, বরিশাল শেবাচিমে প্রেরণ       চট্টগ্রামে গণপরিবহনে নারী যাত্রীদের ভোগান্তি চরমে: প্রয়োজন সংরক্ষিত আসন বৃদ্ধি ও নারীবান্ধব বাস       ‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ       বিশ্বকাপ ফাইনালের পর মারামারি নিয়ে তদন্তে নেমেছে ফিফা       টানা দশম রাতের মতো যুক্তরাষ্ট্রের হামলা, দাঁতভাঙা পাল্টা জবাব ইরানের      
হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেফতার
সংগৃহীত ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 27 August, 2025
হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেফতার

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেফতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে রুমমেটকে জখমের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাহবাগ থানায় হত্যাচেষ্টার মামলা হয়েছে। এই মামলায় গ্রেফাতর দেখিয়ে জালালকে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে আহত হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হক। জালাল বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী।

ছুরিকাঘাতের ঘটনায় জালালকে হল থেকে বহিষ্কার করা হয়। হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম জালাল আহমদের হল থেকে বহিষ্কারাদেশ দেন। তিনি বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হলো। পাশাপাশি তার ছাত্রত্ব বাতিলের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, এই ঘটনায় পুলিশ জালালকে রাতেই গ্রেফতার করে হেফাজতে নেয়।

এ বিষয়ে শাহবাগ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে জালাল আহমদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছি। তাকে কোর্টে পাঠানো হয়েছে।

হাসপাতালের শয্যায় রবিউল হক বলেন, রাত সাড়ে ১২টার দিকে জালাল কক্ষে এসে আলো জ্বালায় ও শব্দ করতে থাকে। এতে আমার ঘুম ভেঙে যায়। আমি জানাই, সকালে লাইব্রেরিতে যেতে হবে, শব্দ করলে সমস্যা হয়। তখন সে রেগে গিয়ে আমাকে অবৈধ ও বহিরাগত বলে গালি দেয়। আমি প্রতিবাদ করলে সে আমাকে আঘাত করে। কোনোভাবে আমি আত্মরক্ষা করি।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত জালাল আহমদকে পুলিশে সোপর্দ করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, এ ঘটনায় জালাল আহমদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com