সোমবার ১১ মে ২০২৬ ০৬:০৫:২৪ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিকের ৫ বছরের সাজা        পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক        চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাগানপাড়া       গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন        উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা        র‌্যাব-১২’র অভিযান, সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার        কলাপাড়ার দেড়শ বছরের পুরোনো মসজিদে মুসল্লিদের দুর্ভোগ       
১৪ বছর পর ফের তেল রপ্তানি শুরু করল সিরিয়া
সংগৃহীত ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 2 September, 2025
১৪ বছর পর ফের তেল রপ্তানি শুরু করল সিরিয়া

১৪ বছর পর ফের তেল রপ্তানি শুরু করল সিরিয়া

দীর্ঘ ১৪ বছর পর আবারও আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি শুরু করেছে সিরিয়া। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় তারতুস বন্দর থেকে ৬ লাখ ব্যারেল পরিমাণ অপরিশোধিত তেল রপ্তানি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এক সিরিয়ান কর্মকর্তা, যিনি বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

তেলটি রপ্তানি করা হয়েছে বি সার্ভ এনার্জি নামে একটি গ্লোবাল ওয়েল ট্রেডিং ফার্মের কাছে। সিরিয়া ২০১০ সালের পর প্রতিদিন ৩ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করলেও, ২০১১ সালে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ এর বিরুদ্ধে শুরু হওয়া গৃহযুদ্ধ এবং পরবর্তী মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞার কারণে রপ্তানি বন্ধ হয়ে যায়।

তবে সম্প্রতি, যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করায়, দেশটি পুনরায় আন্তর্জাতিক তেল বাণিজ্যে যুক্ত হতে সক্ষম হয়েছে। সিরিয়ান তেলক্ষেত্রের বেশিরভাগই কুর্দি নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত, যেখানে তেল উত্তোলনের কাজ চলছে।

এটি সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, তবে আন্তর্জাতিক মহলে সিরিয়ার তেল রপ্তানির বিষয়টি এখনও বিতর্কিত। সূত্র : রয়টার্স।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com