| শিরোনাম |
|
টিফিনের টাকা বাঁচিয়ে ৫০ হাজার গাছ রোপণের স্বপ্ন শিক্ষার্থীদের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক :
|
![]() টিফিনের টাকা বাঁচিয়ে ৫০ হাজার গাছ রোপণের স্বপ্ন শিক্ষার্থীদের মঙ্গলবার দুপুরে “লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করবো দেশটা” শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়া শহরের কোকিল টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম ফুরকান, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, জেলা শাখার সভাপতি মমিনুল হক রুবেল, আশুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. সুজন, দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সদস্য মো. আব্দুল্লাহ ও সোলেয়মান সিয়ামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল জানান, তাদের সংগঠনটি সম্পূর্ণ শিক্ষার্থীভিত্তিক। সারাদেশে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। চলতি বছরে তাদের লক্ষ্য ৫০ হাজার গাছের চারা বিতরণ করা। তিনি আরো বলেন, সংগঠনটি মাদক, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, ধর্ষণ ও দুর্নীতিকে প্রতীকীভাবে “লাল কার্ড” প্রদর্শন করে এবং দেশপ্রেম, সত্যবাদিতাকে “সবুজ কার্ড” দেখায়। |