| শিরোনাম |
|
মিরসরাইয়ে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
|
![]() বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে র্যালি র্যালি শেষে উষা ডেভেলপমেন্ট মাঠে বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে মিরসরাই পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হোসাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন। ![]() বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে র্যালি সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, মিরসরাই পৌর বিএনপির সাবেক আহবায়ক মহি উদ্দিনসহ প্রমুখ। ![]() বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে র্যালি প্রধান অতিথি নুরুল আমিন চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, “বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকার পিআর পদ্ধতির অজুহাত তুলে নির্বাচন বিলম্বিত করছে। গত ১৭ বছর ধরে একতরফা নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্টরা গণতন্ত্রকে রুদ্ধ করে রেখেছে। আমরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।” তিনি দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। |