বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ ২১:০৪:৫৫ পিএম
শিরোনাম বগুড়ায় মম ইন য়ে সভায় চিত্রনায়ক হেলাল খান        রেসিং ট্র্যাকে পরিণত মুরাদনগরের নহল চৌমুহনী–বাখরাবাদ সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা       খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান       মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩       অধিনায়কদের সম্মানে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করছে বিসিবি       আরব সাগরে জাহাক্ষেপণাস্ত্র জ-বিধ্বংসী নিক্ষেপ পাকিস্তানের        লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ      
বাঁশখালীতে মাদকবিরোধী অভিযান: দুইজনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 6 September, 2025
বাঁশখালীতে মাদকবিরোধী অভিযান: দুইজনের কারাদণ্ড

বাঁশখালীতে মাদকবিরোধী অভিযান: দুইজনের কারাদণ্ড

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের জঙ্গল পাইরাং এলাকায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান আবারও দৃশ্যমান হলো। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমরসানী আকনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে পাইরাং বড়পুকুর পাড়ার বহুল আলোচিত নুরজাহানের বাড়ি থেকে আরফাত (২৪), পিতা আবুল হোসেন এবং ফরিদুল আলম (৫৫) কে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাদের সাজা দেওয়া হয়।

মোবাইল কোর্টের রায় কার্যকর হতেই স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করে। বহুদিন ধরে এই এলাকায় মাদক চক্রের দৌরাত্ম্যে যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছিল। পাইরাং বড়পুকুরপাড়া, আব্বাসপাড়া, ছাডিয়াপাড়া ও আশপাশের এলাকায় অসাধু চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থেকে অস্থিরতা সৃষ্টি করে আসছিল।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমরসানী আকন বলেন, æমাদক পরিবার ও সমাজকে ধ্বংস করছে। প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীরা কোনোভাবেই রেহাই পাবে না।

 স্থানীয় সচেতন মহল বলছে, দীর্ঘদিন ধরে মাদককারবারিদের কারণে জনজীবনে নেমে এসেছিল অস্থিরতা। প্রশাসনের এ ধরনের অভিযান কেবল প্রশংসনীয় নয়, বরং চলমান রাখতে হবে। তারা দাবি জানান, আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও শক্ত হাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে হবে, যাতে আগামী প্রজন্ম একটি মাদকমুক্ত সমাজে বেড়ে উঠতে পারে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com