বুধবার ১৩ মে ২০২৬ ১০:০৫:০০ এএম
শিরোনাম গাসিক এ মাসব্যাপী কর মেলা উদ্বোধন প্রশাসকের বাজার পরিদর্শন        আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করল বিআরবি হসপিটালস        চুনারুঘাটের চা বাগানে এমপি ফয়সলের নেতৃত্বে চলছে উন্নয়ন কাজ        ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের আকস্মিক মিছিল, সর্বস্তরে সমালোচনার ঝড়        ধোবাউড়ায় নেতাই নদীতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান        ডেমরায় রাজউক– নীরবতা, ইমারত পরিদর্শক মোঃ অমিত হাসান এর বিরুদ্ধে ঘুষ ও অসহযোগিতার অভিযোগ        নদীতে গোসলে নেমে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার       
কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 10 September, 2025
কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

দোহায় ইসরায়েলের হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং অযথা চলাফেরা থেকে বিরত থাকার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

এতে আরও বলা হয়, কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সেখানকার সরকার ঘোষিত নির্দেশনা ও বিবৃতি মেনে চলতে হবে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড করা আইনবিরুদ্ধ বলে প্রবাসীদের সতর্ক করে দূতাবাস।

জরুরি প্রয়োজনে প্রবাসীরা দূতাবাসের হটলাইন নম্বর +97433662000 এবং ইমেইল mission.doha@mofa.gov.bd
-এ যোগাযোগ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com