শুক্রবার ১৫ মে ২০২৬ ১৯:০৫:৩৮ পিএম
শিরোনাম বগুড়ায় প্রশিকা’র আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচি অনুষ্ঠিত        শিক্ষা ও মানবসেবায় স্মরণীয় দানবীর আব্দুস সোবহান, পালিত হলো তার ২৬তম মৃত্যুবার্ষিকী        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে ২০লাখ টাকার চেক বিতরণ করলে জেলা প্রশাসক জাকির        গাজীপুরে পাঁচ খুনের অভিযুক্ত ফোরকানের ব্যাবহিত ফোন ও জামা কাপড় মিলল পদ্মা নদীতে        রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি       
এক বিড়ালই বিয়ের পিঁড়িতে বসিয়েছেন স্বরা-ফাহাদকে
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 15 September, 2025
এক বিড়ালই বিয়ের পিঁড়িতে বসিয়েছেন স্বরা-ফাহাদকে

এক বিড়ালই বিয়ের পিঁড়িতে বসিয়েছেন স্বরা-ফাহাদকে

এক বিড়ালই বিয়ের পিঁড়িতে বসিয়েছেন স্বরা-ফাহাদকে

এক বিড়ালই বিয়ের পিঁড়িতে বসিয়েছেন স্বরা-ফাহাদকে

রাজনীতির ময়দান থেকে প্রেম শুরু, আলাদা ধর্ম হওয়া সত্ত্বেও অল্প সময়ে বিয়ে হয়েছিল ভারতীয় তারকা দম্পতি স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদের। 
তবে তাদের বিয়ে নিয়ে বেরিয়ে এলো নতুন এক তথ্য, রাজনীতি নিয়ে আলোচনার পাশাপাশি তাদের প্রেমের মাঝে আছে একটি বিড়ালের বড় ভূমিকা।

মাত্র কয়েকদিন প্রেম করেই বিয়ে করেছিলেন এ দম্পতি। ভিন্নধর্মে বিয়ে হওয়ায় বহু কটাক্ষের মুখেও পড়েছেন স্বরা। এ নিয়ে চিন্তায় পড়েছিলেন স্বরা ও ফাহাদের পরিবার। কিন্তু এসব কোনোকিছু নিয়ে মাথা ঘামাননি অভিনেত্রী। 

স্বরা ও ফাহাদের প্রেমের সময় সাহায্য করেছিল একটি বিড়াল। সেই বিড়ালের নাম গালিব। বিষয়টি খোলাসা করেছেন অভিনেত্রী। 

গালিবের কাহিনি তুলে স্বরা বলেন, গালিব নামে উদ্ধার করা একটি বিড়ালছানা ছিল। ওই আমাদের প্রেমে কিউপিড এর কাজ করেছিল। গালিবকে রাস্তা থেকে উদ্ধার করেছিল ফাহাদ। তারপর আমি ওকে থাকার জায়গা করে দেই। অবশেষে বিড়ালটিকে আমিই দত্তক নিয়েছিলাম। ওকে ঘিরেই আমার আর ফাহাদের আলোচনা হতো। তবে রাজনীতির বাইরে ফাহাদ কেমন, তা বিড়ালটির জন্যই বুঝতে পেরেছিলাম।

এরপর দুইজনের পক্ষ থেকেই পরস্পরের প্রতি সমান আগ্রহ তৈরি হয়েছিল। তবে প্রেমের ও বিয়ের প্রস্তাব প্রথম দিয়েছিলেন ফাহাদ। স্বরাকে নাকি ফুল, চকোলেটের মতো উপহারে ভরিয়ে রাখতেন তিনি। দুইমাস সম্পর্কে থাকার আগে তিন বছর বন্ধু ছিলেন এই যুগল। এরপরই ঘটে তাদের বিয়ে। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com