| শিরোনাম |
|
বয়সের ভারে যেন ক্লান্ত ভাইজান!
নিজস্ব প্রতিবেদক :
|
![]() বয়সের ভারে যেন ক্লান্ত ভাইজান! দিনকয়েক আগে সালমান ভারতের লাদাখে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর প্রথম শিডিউলের কাজ শেষ করেছেন। ইতোমধ্যেই মুম্বাই ফিরেও এসেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবর, এ সিনেমার শুটিং চলাকালীন ভাইজান আহত হয়েছেন। ঠিক এ কারণে দ্বিতীয় লটের শুটিং করার আগে কিছুদিন বিশ্রাম নেবেন। অথচ লাদাখ থেকে ফিরেই মুম্বাইতে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু সেটি এখন আর হচ্ছে না। কারণ, মুম্বাইয়ের বেশিরভাগ দৃশ্য অ্যাকশনের। তাই সালমানের বিশ্রামের প্রয়োজন, নাহলে অ্যাকশন দৃশ্যের শুটিং তিনি করতে পারবেন না। জানা গেছে, অভিনেতার চোটের কারণে শুটিং আপতত পিছিয়ে দেওয়া হয়েছে। বোঝাই যাচ্ছে, বয়সের ভারে ক্লান্ত ভাইজান। কিন্তু কী হয়েছিল লাদাখে, যে কারণে সালমানকে নিয়মিত শুটিং ফেলে বিশ্রামে যেতে হয়েছে? ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, লাদাখে ১০ ডিগ্রির কম তাপমাত্রায় গালওয়ানের যুদ্ধের শুটিং করেছিলেন সালমান ও তার টিম। এর মধ্যেই আঘাত পান। সেখানকার প্রতিকূল পরিবেশ, কম অক্সিজেন এবং খারাপ আবহাওয়ার মধ্যেই আঘাত নিয়ে শুটিং করেন সালমান। এ কারণে তার শরীর বেশি খারাপ হয়ে যায়। ফলে মুম্বাই ফিরে তার বিশ্রাম নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। অবশ্য লাদাখে ৪৫ দিন শুটিংয়ের মধ্যে ১৫ দিন উপস্থিত ছিলেন সালমান। অভিনেতা বেশ পরিশ্রমও করছিলেন এ সিনেমার জন্য। ‘সিকান্দার’ থেকে বাজে ফিডব্যাক পাওয়ার পর নিজের ফিটনেস নিয়েও কাজ করেছেন। তবুও মুক্তি মেলেনি। বিশ্রামে তাকে যেতেই হয়েছে। এদিকে ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’ সালমানের ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রজেক্ট হতে চলেছেন বলে সংশ্লিষ্টরা বলছেন। অপূর্ব লাখিয়া পরিচালিত এ সিনেমাটি ২০২০ সালে ভারত-চীন সীমান্তে ঘটা গালওয়ান সংর্ঘষের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে। এটি শেষ করার পর সালমান ‘কিক-২’র কাজ শুরু করবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। সালমান খান বলিউড |