বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১৪:০৭:০২ পিএম
শিরোনাম পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের       টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত        বাউফলের কনকদিয়ায় শিশুদের মাদক সেবনের ভিডিও ভাইরাল,প্রতিরোধে পুলিশের কাউন্সিলিং       জয়ের উল্লাসেই নিভে গেল এক তরুণের প্রাণ: নেত্রকোণায় আনন্দ মিছিলের মর্মান্তিক পরিণতি       নোয়াখালীর উন্নয়নে এক টেবিলে প্রশাসন, শিক্ষাবিদ ও রাজনীতিকরা       স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ       হালুয়াঘাটে ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু      
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 27 September, 2025
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ আদেশ জারি করেছেন। 

শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে। তাই ফৌজদারি কার্যবিধিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানা গেছে, খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে পরিস্থিতির অবনতি ঘটার শঙ্কায় প্রশাসন এ উদ্যোগ নেন। এদিকে, অবরোধ চলাকালে আলুটিলা ও স্বনির্ভর এলাকায় দু’টি গাড়ি ভাঙচুর করা হয়। এর ফলে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। 

উল্লেখ্য, গত মঙ্গলবার সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। এর প্রতিবাদে এ অবরোধ ডাকা হয়।  


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com