সোমবার ১১ মে ২০২৬ ০৫:০৫:৪৭ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিকের ৫ বছরের সাজা        পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক        চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাগানপাড়া       গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন        উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা        র‌্যাব-১২’র অভিযান, সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার        কলাপাড়ার দেড়শ বছরের পুরোনো মসজিদে মুসল্লিদের দুর্ভোগ       
লড়াইয়ে অশুভ শক্তির বিদায় হলেও বিনাশ হয়নি : সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 29 September, 2025

লড়াইয়ে অশুভ শক্তির বিদায় হলেও বিনাশ হয়নি : সালাহউদ্দিনদীর্ঘ ১৬ বছর লড়াই করে অশুভ শক্তিকে তাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৬ বছর লড়াই করে অশুভ শক্তিকে তাড়িয়েছি। তবে লড়াইয়ের মাধ্যমে অশুভ শক্তির বিদায় হলেও এখনো বিনাশ হয়নি।

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাই না জানিয়ে তিনি আরও বলেন, সকল নাগরিকের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি। এটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি চাই না।

তিনি এ সময় দাবি জানান, সাংবিধানিকভাবে নাগরিকদের অধিকার যা আছে তা কার্যকরভাবে প্রয়োগ করতে হবে।

বিএনপির এ সিনিয়র নেতা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বিভাজন করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়।

সবাই এখন নির্বাচন চায় জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের দেশের জনগণ চিহ্নিত করে রাজনৈতিকভাবে প্রতিহত করবে। কোনো কোনো মহল নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন ইস্যু তৈরিরও চেষ্টা করছে। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com