মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ১৩:০৭:১৮ পিএম
শিরোনাম নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার        ২০২৬ এর ফিফা বিশ্বকাপে সারাদেশে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ২০ জন, বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম       বরগুনার পাথরঘাটায় পৃথক হামলায় আহত ২, বরিশাল শেবাচিমে প্রেরণ       চট্টগ্রামে গণপরিবহনে নারী যাত্রীদের ভোগান্তি চরমে: প্রয়োজন সংরক্ষিত আসন বৃদ্ধি ও নারীবান্ধব বাস       ‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ       বিশ্বকাপ ফাইনালের পর মারামারি নিয়ে তদন্তে নেমেছে ফিফা       টানা দশম রাতের মতো যুক্তরাষ্ট্রের হামলা, দাঁতভাঙা পাল্টা জবাব ইরানের      
‘ওয়ার ২’-এর ব্যর্থতা নিয়ে মুখ খুললেন হৃত্বিক
সংগৃহীত ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 9 October, 2025
‘ওয়ার ২’-এর ব্যর্থতা নিয়ে মুখ খুললেন হৃত্বিক
বড় বাজেট, সুপারস্টারদের উপস্থিতি, তবুও দর্শকপ্রত্যাশা পূরণে ব্যর্থ অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’। সিনেমাটি ঘিরে তৈরি হওয়া উচ্চমাত্রার আগ্রহ শেষ পর্যন্ত হতাশায় রূপ নেয়। মুক্তির প্রায় এক মাস পর অবশেষে মুখ খুললেন ছবির অন্যতম প্রধান তারকা হৃতিক রোশন।

সোশ্যাল মিডিয়ায় নিজের চরিত্র ‘কাবির’ নিয়ে একটি দীর্ঘ পোস্টে হৃতিক জানিয়েছেন, শুটিংয়ের সময় থেকেই এক ধরনের “অস্বস্তি” কাজ করছিল তার মনে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে হৃতিক লেখেন,“কাবির চরিত্রে অভিনয় ছিল দারুণ এক অভিজ্ঞতা। খুব স্বচ্ছন্দ ছিলাম। মনে হচ্ছিল, খুব সহজ হবে। জানতাম কী করতে হবে। এটা এমন এক কাজ যেখানে শুধু পারফর্ম করলেই চলবে কাজ শেষ, বাসায় ফিরে যাওয়া।”

তিনি আরও জানান, পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে কাজ করাটাও ছিল আনন্দদায়ক। তিনি বলেন, “অয়ন আমাকে দুর্দান্তভাবে পরিচালনা করেছে। সবকিছুই এত নিখুঁত মনে হচ্ছিল, যেন সফলতা নিশ্চিত। কোনো দুশ্চিন্তা ছিল না, শুধু কাজটা ঠিকঠাক করলেই চলবে।”

হৃতিকের ভাষায়, সবকিছু নিখুঁত মনে হলেও, নিজের ভেতরেই চলছিল সংশয়। তিনি বলেন, “একটা কণ্ঠ বলছিল, সবই ঠিক আছে। কিন্তু আরেকটা বলছিল, সবটা খুব সহজ হয়ে যাচ্ছে। আমি যেন সেই মানসিক প্রস্তুতি বা চ্যালেঞ্জটা অনুভব করছিলাম না, যা একজন শিল্পীর থাকা উচিত।”

প্রায় ৪০০ কোটি রুপি বাজেটের এই ছবি ছিল যশরাজ ফিল্মসের অন্যতম বড় প্রকল্প।
মূলত ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ‘ওয়ার’-এর সিক্যুয়েল হিসেবে এই ছবির ঘোষণা হয়। প্রথম সিনেমাটি পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ, তবে দ্বিতীয় কিস্তির দায়িত্ব নেন অয়ন মুখার্জি।

এই ছবিতে হৃতিক ছাড়াও ছিলেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর, বলিউড তারকা কিয়ারা আদভানিসহ একঝাঁক পরিচিত মুখ। তবু দর্শকদের হৃদয় ছুঁতে পারেনি ‘ওয়ার ২’।

২০২৫ সালের ১৪ আগস্ট মুক্তি পাওয়া সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৩৬৪ কোটি রুপি। তবে বিশাল বাজেট পুষিয়ে দিতে তা যথেষ্ট ছিল না।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com